News Flash

  • Home
  • Uncategorized
  • চুড়াইবাড়িতে গণহারে চুরি, দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা
Image

চুড়াইবাড়িতে গণহারে চুরি, দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ নগদ ৫ থেকে ৬ হাজার টাকা সহ দোকানের সামগ্রী নিয়ে যায় চোরের দল৷ গভীর রাতে সবকটি দোকানের পেছনের জানালা ভেঙে দোকানে প্রবেশ করে চোরের দল৷ সকালবেলা স্থানীয় চাঁদপুর বাসিন্দা দোকান মালিকরা দোকানে এসে পেছনের জানালা ভাঙা দেখতে পান ও দোকানের ক্যাশ বাক্স এলোমেলো সহ অন্যান্য জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান৷ সাথে সাথে চাঁদপুর বাজার কমিটিকে চুরির ঘটনাটি জানানো হলে বাজার কমিটির পক্ষ থেকে চুরাইবাড়ি থানাকে জানানো হয়৷ চুরাইবাড়ি থানার পুলিশ তদন্তের নামে লোক দেখানো তদন্ত করে চলে যায়৷

এদিকে চুরি যাওয়া দোকানের মালিকদের বক্তব্য উনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ প্রতিনিয়ত তাদের দোকানে চোরের দল হানা দিয়ে সর্বস্বান্ত করে নিয়ে যাচ্ছে৷ আসাম-আগরতলা জাতীয় সড়ক থেকে মাত্র চার থেকে পাঁচ হাত দূরে দোকান থাকা সত্ত্বেও চোরের হাত থেকে রক্ষা পাচ্ছেন না স্থানীয় ব্যবসায়ীরা৷ তাই দোকানিদের একটাই বক্তব্য, চুরাইবাড়ি থানার পুলিশ যেন চাঁদপুর বাজার সংলগ্ণ এরিয়াতে একটু বেশি টহলদারি করে৷ অপরদিকে স্থানীয় জনগণের বক্তব্য, দীর্ঘদিন থেকে চাঁদপুর গ্রাম সহ চাঁদপুর বাজারে চোরের তাণ্ডবে অতিষ্ট স্থানীয় জনগণ ও চাঁদপুর বাজারের ৪০ থেকে ৪৫টি দোকানের ব্যবসায়ীরা৷ এমনকি চাঁদপুর গ্রামে গৃহস্তের ঘরেও সাফাই অভিযান চালাচ্ছে৷

এককথায় নিশিকুটুম্বদের তাণ্ডবে আতঙ্কিত গোটা চাঁদপুরবাসী৷ স্থানীয় জনগণের আরো অভিযোগ, পূর্বে চুরাইবাড়ি থানার পুলিশ গাড়ি নেই বলে অজুহাত দেখাতো, কিন্তু বর্তমানে পর্যাপ্ত পরিমাণে গাড়ি সহ বিট বাইক দেওয়া হয়েছে যাতে করে অনায়াসে যে কোন জায়গায় পুলিশকর্মীরা যেতে পারেন৷ কিন্তু এখনো চুরাইবাড়ি থানার পুলিশ বাবুদের চেয়ে বিরোধী অভিযানের সাফল্যের অশ্বডিম্ব প্রসব করছে৷ স্থানীয়দের আরও দাবি চুরাইবাড়ি থানার পুলিশ যেন চাঁদপুর এলাকায় ভালোভাবে একটু টহলদারি চালায়৷ এমনকি চুরি সংগঠিত করা চোরদের চিহ্ণিত করে উপযুক্ত শাস্তি প্রদান করে পুলিশ প্রশাসন৷

উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানা এলাকার চাঁদপুর বাজারে একই রাতে পরপর তিনটি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ একটি বৈদ্যুতিন সামগ্রী ও ২টি মুদির দোকানে চুরির ঘটনা সংগঠিত হয়েছে৷ দোকান ঘরের পেছন দিক দিয়ে বেড়া কেটে চোরের দল দোকানে হানা দেয়৷ বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এলে বিষয়টি সংশ্লিষ্ট দোকানিদের নজরে আসে৷ সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে কাউকে আটক কিংবা চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের কোন সংবাদ নেই৷ আবারো পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দুঃসাহসিক চুরি কাণ্ড সংগঠিত করল নিশিকুটুম্বদের দল৷ গভীর রাতে ৮নং আসাম-আগরতলা জাতীয় সড়কের পাশের ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠান দোকানে নিশিকুটুম্বদের হানা৷ নগদ অর্থ সহ অনেক সামগ্রী নিয়ে যায় নিশিকুটুম্বদের দল৷ স্থানীয় পুলিশের তদন্তের নানে লোক দেখানো সার৷

ঘটনার বিবরণে প্রকাশ, উত্তরের চুরাইবাড়ি থানাধীন চাঁদপুর বাজারে গতকাল রাতে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে চোরের দল হানা দেয়৷ চাঁদপুর বাজারের এনাম উদ্দিন আলির ইলেকট্রিক দোকানে প্রবেশ করে বেশ কিছু মূল্যবান ইলেকট্রিক সামগ্রী নিয়ে যায় চোরের দল৷ পাশাপাশি কৌশিক চন্দের মুদির দোকানে প্রবেশ করে নগদ অর্থ ৭ থেকে ৮ হাজার টাকা সহ একটি লাপু মোবাইল ও দোকানে থাকা অনেক সামগ্রী নিয়ে যায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top