News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার রাজ পরিবারের সদস্যা কমলপ্রভা দেবীর জীবনাবসান
Image

ত্রিপুরার রাজ পরিবারের সদস্যা কমলপ্রভা দেবীর জীবনাবসান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরার রাজপরিবারের প্রবীণতম সদস্যা ও বিশিষ্ট শিল্পী তথা রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার মাতা রাজকুমারী কমলপ্রভা দেবী প্রয়াত হয়েছেন৷ আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ মধ্য অসমের নগাঁওয়ে ছোট মেয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর৷ তিনি তিন পুত্র ও দুই কন্যাসন্তান রেখে গিয়েছেন৷ বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন তিনি৷


মায়ের মৃত্যুসংবাদ পেয়ে তাঁর কনিষ্ঠ পুত্র তথা রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা অসমের নগাঁওয়ে ছুটে গেছেন৷ আগামীকাল তাঁর মরদেহ আগরতলায় আনা হবে৷ রাজকুমারী কমলপ্রভা দেবীর প্রয়াণে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শোক প্রকাশ করেছেন৷ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা ত্রিপুরার রাজ পরিবারের অন্যতম সদস্য প্রদ্যুত কিশোর দেববর্মণও তাঁর প্রয়াণে শোক ব্যক্ত করেছেন৷ আগামীকাল তাঁর মরদেহ আগরতলায় আনা হবে৷


ত্রিপুরার শিল্পজগতে অন্যতম ব্যক্তিত্ব ছিলেন রাজকুমারী কমলপ্রভা দেবী৷ চিত্রশিল্পীর পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেছিলেন৷ অবিভক্ত ভারতে তাঁর হস্তশিল্পের কারুকার্য বহু প্রশংসিত হয়েছে৷ তাঁর প্রতিভা তাঁকে অনেক পুরস্কার এনে দিয়েছে৷ ১৯১৫ সালের ২৯ জানুয়ারিতে তাঁর জন্ম৷ তিনি রমেন্দ্র কিশোর দেববর্মা তথা ননিকর্তার স্ত্রী এবং বীরেন্দ্র কিশোর মাণিক্যের কন্যা ছিলেন৷
ত্রিপুরার রাজপরিবারের প্রবীণতম সদস্যা তথা রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার মাতা রাজকুমারী কমলপ্রভা দেবীর প্রয়াণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গভীর শোক ব্যক্ত করেছেন৷ এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, প্রয়াত কমলপ্রভা দেবী ছিলেন মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুরের কন্যা৷ রাজন্য আমলের শিল্প-সংসৃকতির যে গৌরবোজ্জ্বল ঐতিহ্য ছিল তিনি সেই সত্ত্বাকে বহন করেছেন৷ রাজ্যের শিল্প-সংসৃকতির ক্ষেত্রে তাঁর বিশেষ অবদান রাজ্যবাসী মনে রাখবে৷ তিনি নিজেও ছিলেন একজন গুণী শিল্পী৷ তাঁর মৃত্যুতে আমরা আমাদের একজন ঐতিহ্যের উত্তরাধিকারীকে হারালাম, শোকবার্তায় বলেছেন মুখ্যমন্ত্রী৷


তিনি প্রয়াত রাজকুমারী কমলপ্রভা দেবীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন৷ শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রাজপরিবারের সদস্য প্রদ্যুত কিশোর দেববর্মণও রাজকুমারী কমলপ্রভা দেবীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন৷ তিনি বলেন, তাঁর মৃত্যুতে ত্রিপুরার শিল্প জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে৷ তিনি তাঁর কাকা ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার সাথে কথা বলেছেন ৷ তাঁকে সমবেদনা জানিয়েছেন ৷ প্রদ্যুৎ কিশোর বলেন, আগামীকাল তাঁর মা রাজমাতা বিভুকুমারী দেবী এবং তাঁর বোন রাজকুমারী প্রজ্ঞা দেববর্মণ আসবেন৷ রাজকুমারী কমলপ্রভা দেবীর শেষকৃত্যে তাঁরা উপস্থিত থাকবেন৷


এদিকে, রাজকুমারী কমলপ্রভা দেবীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যপাল রমেশ বৈষ৷ এক শোকবার্তায় তিনি বলেন, ’রাজকুমারী কমলপ্রভা দেবীজী-র প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত৷ কমলপ্রভা দেবীজী উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার মাতা এবং ত্রিপুরার শেষ রাজা মহারাজ বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ছোট বোন৷ তিনি ছিলেন ত্রিপুরার রাজ পরিবারের শেষ রাজকুমারী৷


কমলপ্রভা দেবী ষমাজের অবহেলিত অংশের মানুষের জন্য শিক্ষার ষুুযোগ করে দিতে এবং শিল্পের প্রষারে তাঁর জীবন উৎষর্গ করেছেন৷ আমি প্রয়াতার পরিবারের ষদষ্য-ষদষ্যা, নিকট আত্মীয়দের প্রতি গভীর ষমবেদনা প্রকাশ করছি এবং তাঁদের এই অপূরণীয় ক্ষতি ষহন করার শক্তি দেওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি’৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top