News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর দু’জন
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর দু’জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ ফের যান দুর্ঘটনা উদয়পুরে৷ বৃহস্পতিবার উদয়পুর সাব্রুম জাতীয় সড়কের পেরাতিয়া এলাকায় টিআর০৩-এ-৯৭০৩ নম্বরের বাইক ধাক্কা দেয় গবাদি পশুকে ৷ তাতেই ঘটে এই দুর্ঘটনা৷ বাইক আরোহী পতাছড়া সুকলের শিক্ষক, নাম নরেশ দাস৷ গুরুতর আহত অবস্থায় নরেশ দাসকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা৷


এদিকে দুর্ঘটনায় গবাদি পশুর ঘটনাস্থলে মৃত্যু হয়৷ ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়৷ পথ দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে৷ ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন চাকমাঘাটের জাতীয় সড়কে৷ বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে৷ চাকমাঘাটে বৃহস্পতিবার ছিল সাপ্তাহিক হাটবার৷ প্রত্যন্ত এলাকা থেকে উপজাতি অংশের মানুষজনরা আসেন এই বাজারে৷

বিলাইকাং এলাকার বাসিন্দা রেণু দেববর্মা চাকমাঘাট বাজারে সামগ্রী কেনাকাটা করে বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠতে গেলে অন্য একটি গাড়ি স্বজোরে তাকে ধাক্কা দেয়৷ এতে রেণু দেববর্মা (৫০) আহত হন৷ খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত রেণুকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে৷ পরে কর্তব্যরত চিকিৎসক তাকে জিবি হাসপাতালে প্রেরণ করে দেয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top