News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকালে পাঁচটি কুকুর উদ্ধার, ধৃত এক
Image

পাচারকালে পাঁচটি কুকুর উদ্ধার, ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ বহিঃরাজ্যে পাচারের সময় পাঁচটি কুকুর উদ্ধার করেছে পুলিশ৷ ঘটনার সঙ্গে জড়িত এক যুবককে পুলিশ আটক করেছে৷


কাঞ্চনপুর থানার এসআই নরপুইতা হালাম জানিয়েছেন, বুধবার গভীর রাতে টহল দেওয়ার সময় কাঞ্চনপুর মহকুমার শান্তিপুর নাকা পয়েন্টে টিআর ০২ টি ০২০১ নম্বরের একটি গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল৷ গাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি কুকুর উদ্ধার হয়েছে৷ ওই ঘটনায় খোয়াই জেলার অধীন মুঙ্গিয়াকামীর বাসিন্দা জরেন্দ্র রিয়াংকে (২৩) গ্রেফতার করা হয়েছে৷


কাঞ্চনপুর থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, ওই গাড়িটি কুকুর নিয়ে মিজোরামে যাচ্ছিল৷ মুঙ্গিয়াকামী থেকে দামছড়া হয়ে কাঞ্চনপুর আসতেই গাড়িটিকে আটক করা হয়েছে৷ তিনি জানান, মিজোরামে কুকুরের মাংস ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়৷ ত্রিপুরা থেকে প্রচুর কুকুর এভাবেই পাচার হচ্ছে৷ ধৃত জরেন্দ্র রিয়াংকে জিজ্ঞাসাবাদ করে কুকুর পাচারচক্রের মূল পাণ্ডার খোঁজ চলছে জানান ওসি৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top