News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীকে মারধরের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
Image

স্ত্রীকে মারধরের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর ৷৷ রাজ্য পুলিশে কর্মরত কনস্টেবল স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনলেন এক গৃহবধূ ৷ পশ্চিম ত্রিপুরা জেলার অধীন কালিকাপুরের বাসিন্দা রাণু বিশ্বাস রায়কে তাঁর স্বামী নারায়ণ চন্দ্র রায় প্রায়ই মারধর করেন বলে অভিযোগ উঠেছে৷ মঙ্গলবার তাঁকে কিল, ঘুষি মেরে রক্তাক্ত করার ঘটনায় পূর্ব আগরতলা থানার দ্বারস্থ হয়েছেন তিনি ৷ তবে, পুলিশ কোনও মামলা না নিলেও তাঁর প্রতি সহানুভূতি জানিয়েছে৷


২০০৬ সালে পুলিশ কনস্টেবল নারায়ণ চন্দ্র রায়ের সাথে সামাজিক রীতি মেনেই বিয়ে হয় রাণু বিশ্বাসের ৷ অবশ্য, প্রথমপক্ষের স্ত্রী মারা যাওয়ার পর নারায়ণবাবু দ্বিতীয় বিয়ে করেন ৷ প্রথম পক্ষের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে৷ রাণু বিশ্বাসের সাথে বিয়ে হওয়ার পর তাঁদের কোনও সন্তান হয়নি ৷ আজ রাণু বিশ্বাস রায় জানিয়েছেন, বিয়ের মাস-ছয়েক পর থেকেই তাঁর উপর নির্যাতন চালাতেন স্বামী ৷ কখনও পণের জন্য, কখনও-বা বাড়িঘরে কাজের জন্য তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতেন ৷ এ-বিষয়ে একাধিকবার পুলিশের দ্বারস্থ হয়েছেন বলেও গৃহবধূ রাণু অভিযোগ করেছেন৷
তাঁর অভিযোগ, খোয়াই থাকাকালীন তাঁকে মারধরের জন্যই সেখান থেকে বদলি করেছিল পুলিশ প্রশাসন৷ কিন্তু, বদলি হয়েও তিনি নিজেকে শোধরাননি বলে জানান তিনি৷


রাণু বিশ্বাস রায় বলেন, আজ তাঁকে বাড়ির বাইরে রেখে তালা লাগিয়ে চলে যাচ্ছিলেন স্বামী নারায়ণ রায়৷ এর প্রতিবাদ করায় তাঁকে প্রচণ্ড মারধর করা হয়েছে৷ তাঁর মুখে আঘাতের চিহ্ণও দেখিয়েছেন৷ তিনি জানান, পূর্ব আগরতলা থানায় এই ঘটনায় অভিযোগ জানানো হয়েছে৷ তবে পুলিশ তাঁকে সহানুভূতি দেখিয়ে চিকিৎসা করার পরামর্শ দিয়েছে৷ এদিকে ঘটনার দায়ে পুলিশ কনস্টেবল নারায়ণ চন্দ্র রায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top