News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসিতে ভাগ দেবে না আইপিএফটি, বিজেপিকে স্পষ্ট বার্তা
Image

এডিসিতে ভাগ দেবে না আইপিএফটি, বিজেপিকে স্পষ্ট বার্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর ৷৷ এডিসি নির্বাচনে ২৮ টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে শাসক জোট শরিক আইপিএফটি৷ বিজেপির সর্বভারতীয় নির্বাচন প্রভারী জে পি নাড্ডাকে একথা পরিস্কার জানিয়ে দিয়েছেন এনসি দেববর্মারা৷ তাদের বক্তব্য, বিধানসভা নির্বাচনের আগে আসন রফার ক্ষেত্রে আইপিএফটিকে এডিসি নির্বাচনে ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নেডার কনভেনার তথা অসমের মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷ তাই, এক্ষেত্রে বিজেপির সহযোগিতা চেয়েছেন তাঁরা৷


আইপিএফটি সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এনসি দেবর্বমা এবং সাধারণ সম্পাদক তথা বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া দিল্লি গিয়েছেন৷ দিল্লিতে বিজেপির সর্বভারতীয় নির্বাচন প্রভারী জে পি নাড্ডার সাথে তাঁরা বৈঠক করেছেন৷ বৈঠকে রাজ্যের জনজাতি স্বার্থ সংশ্লিষ্ট মেমোরেন্ডাম তাঁরা শ্রী নাড্ডার হাতে তুলে দিয়েছেন৷ ওই বৈঠকে এডিসি নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে৷


আইপিএফটির সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া জানান, এডিসি নির্বাচনে ২৮টি আসনেই প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত জে পি নাড্ডাকে জানানো হয়েছে৷ তিনি বলেন, ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে আসন রফা নিয়ে বিজেপি এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল৷ নেডার কনভেনার তথা অসমের মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সাথে বৈঠকে বিধানসভা নির্বাচনে ৯টি আসনে আইপিএফটিকে সন্তুষ্ট থাকতে বলা হয়েছিল৷ তার বদলে এডিসি নির্বাচনে বিজেপি কোনও দাবি থাকবে না সেই আশ্বাসও দেওয়া হয়েছিল৷ ফলে, এখন এডিসি নির্বাচনে সমস্ত আসনে বিজেপির সহযোগিতা চেয়ে জে পি নাড্ডার কাছে জোট বেধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তাব দেওয়া হয়েছে৷


মেবার কুমার জমাতিয়ার কথায়, এডিসি নির্বাচন নিয়ে আইপিএফটির অবস্থান বিজেপির কাছে তুলে ধরা হয়েছে৷ এক্ষেত্রে বিজেপি জোট শরিক হিসেবে সহায়তা করবে বলে আশাবাদী আইপিএফটি৷ তবে, জে পি নাড্ডা এডিসি নির্বাচন নিয়ে বিজেপির অবস্থান সম্পর্কে আইপিএফটি নেতৃবৃন্দকে কোনও মন্তব্য করেননি৷ মেবার কুমার জমাতিয়া বলেন, আইপিএফটির প্রস্তাবে বিজেপি রাজি না হলে লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনের মতই এডিসি নির্বাচনেও একা প্রতিদ্বন্দ্বিতায় নামবে আইপিএফটি৷


স্বাভাবিক ভাবেই এডিসি নির্বাচন জোট শরিকদের মধ্যে ফের মতানৈক্যের বাতাবরণ তৈরি করতে চলেছে বলে মনে করা হচ্ছে৷ কারণ, এডিসি নির্বাচনে বিজেপি আইপিএফটিকে ফাঁকা ময়দান ছেড়ে দেবে মনে করা যাচ্ছে না৷ সেক্ষেত্রে আসন রফা নিয়ে দর কষাকষি হবে কিনা সেই বিষয়টি এখন নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top