News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় এনআরসির পক্ষে সওয়াল করেছে আইপিএফটির
Image

ত্রিপুরায় এনআরসির পক্ষে সওয়াল করেছে আইপিএফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর ৷৷ ত্রিপুরায় এনআরসির পক্ষে সওয়াল করেছে আইপিএফটি৷ দলের সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়ার কথায়, ত্রিপুরা এনআরসি চালু হলে আইপিএফটির কোনও আপত্তি নেই৷ বরং আইপিএফটি চাইছে ত্রিপুরা এনআরসি চালু হোক৷ তবে, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে পূর্বত্তোরের রাজ্যগুলির সম্মতি ছাড়া কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না বলেও অবস্থান স্পষ্ট করেছে আইপিএফটি৷


মেবার কুমার জমাতিয়া বলেন, ত্রিপুরায় এনআরসি চালু হওয়া খুবই জরুরি৷ কারণ, এ রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা প্রচুর৷ ফলে, তাদের চিহ্ণিত করা খুবই জরুরি বলে মনে করেন তিনি৷ তাঁর যুক্তি, অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য ত্রিপুরার ভূমিপুত্ররা নানা ভাবে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন৷ তাঁদের অধিকারে কোঁপ পড়ছে৷ তাই, এনআরসি চালু করার মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্ণিত করা হলে ত্রিপুরার ভূমিপুত্ররা উপকৃত হবেন৷ গুয়াহাটিতে নেডার বৈঠকে এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র কাছে এনআরসি নিয়ে অবস্থান তুলে ধরেছে আইপিএফটি৷


এদিকে, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সাথে আলোচনা ছাড়া কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন আইপিএফটির নেতৃবৃন্দরা৷ মেবার কুমার জমাতিয়া বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল সম্পর্কে আইপিএফটির অবস্থান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে৷ তিনি আশ্বাস দিয়েছেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সহমতের ভিত্তিতেই নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top