News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্য পরিষেবায় ফি বৃদ্ধির বিষয়টি পূনর্বিবেচনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবে আইএমএ
Image

স্বাস্থ্য পরিষেবায় ফি বৃদ্ধির বিষয়টি পূনর্বিবেচনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবে আইএমএ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর ৷৷ রাজ্যের সরকারি হাসপাতাল গুলিতে স্বাস্থ্য পরিষেবায় ফি বৃদ্ধির বিষয়টি পূনবিবেচনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবে ইন্ডিয়ান মেডিক্যাল এসো’র ত্রিপুরা শাখা৷ সংস্থার সভাপতি ডাঃ শংকর রায় জানিয়েছেন, সরকারি হাসপাতালে ফি বৃদ্ধির সিদ্ধান্ত পূনবিবেচনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানানোর বিষয়ে আজ বৈঠক হয়েছে৷ বৈঠকে রাজ্য সরকারকে নির্দিষ্ট গাইডলাইন তুলে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে৷ পাশাপাশি, সরকারি হাসপাতালে ফি নির্ধারণ সংক্রান্ত বিষয়ে একটি কমিটি গঠন করার জন্যও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হবে৷ তাঁর কথায়, ওই কমিটি সরকারি হাসপাতাালে ফি সংক্রান্ত যাবতীয় খঁুটিনাটি সমস্ত বিষয় পর্যালোচনার ভিত্তিতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রিপোর্ট জমা দেবে৷


প্রসঙ্গত, সম্প্রতি রাজ্য সরকার সমস্ত সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় ফি বৃদ্ধি এবং সংশোধনের বিজ্ঞপ্তি জারি করেছে৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে সাড়া রাজ্যব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ রাজ্যবাসীর এক বড় অংশই এই সিদ্ধান্তের বিরুদ্ধে মত দিচ্ছেন৷ ফলে, বিষয়টি জটিলতা অনুভব করে ইন্ডিয়ান মেডিক্যাল এসো’র ত্রিপুরা শাখা আজ জরুরি ভিত্তিতে বৈঠক করেছেন৷
এদিন বৈঠকে নির্যাস তুলে ধরে সংগঠনের সভাপতি ডাঃ শংকর রায় বলেন, যে কোনও গণতান্ত্রিক সরকারের কর্তব্য বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা প্রদান করা৷ জাতির গঠনে তা সহায়ক বলে দাবি করেন তিনি৷ কিন্তু, রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবায় ফি বৃদ্ধি ও সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে, তা পূনর্বিবেচনা করা উচিত বলে মনে করেন আইএমএ ত্রিপুরা শাখা৷ তাই, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হবে ওই সিদ্ধান্তটি পূনর্বিবেচনা করা হোক৷


ডাঃ রায়ের যুক্তি, হাসপাতালে শয্যার জন্য রোগীদের কাছ থেকে ফি সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ অথচ, অধিকাংশ ক্ষেত্রেই অত্যাধিক রোগীর ভিড়ের কারণে জিবি হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে রোগীদের শয্যা দেওয়া সম্ভব হয়না৷ এক্ষেত্রে যারা শয্যা পাবেন না তাদের কাছ থেকেও ফি সংগ্রহ করা হলে তীব্র অসন্তোষ জন্মাবে রোগীর পরিবারে৷ তাছাড়া, অপিডি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ টাকা ফি গ্রহণযোগ্য বলে মনে করছে আইএমএ ত্রিপুরা শাখা৷ এক্ষেত্রে, প্রয়োজনের ভিত্তিতে পিএইচএইচ গ্রুপের তালিকাভুক্ত রোগীদের ছাড় দেওয়ার বিষয়টি রাজ্য সরকার বিবেচনা করতে পারে৷
এদিন তিনি বলেন, অক্সিজেন প্রদানের ক্ষেত্রে ফি নির্ধারণ কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়৷ মানবিকতার খাতিরে মুমুর্ষ রোগীদের অক্সিজেন প্রদান চিকিৎসা পরিষেবার অন্যতম প্রধান কর্তব্যের মধ্যেই পড়ে৷ কারণ, অযথা কোনও রোগীকেই অক্সিজেন প্রদান করা হয়না৷ ফলে, মুমুর্ষ রোগীদের কাছ থেকে অক্সিজেনের জন্য ফি সংগ্রহ করা উচিত হবে বলে মনে করেনা আইএমএ ত্রিপুরা শাখা৷


ডাঃ রায়ের কথায়, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সমাজে ভুল বার্তা যাচ্ছে৷ ফলে, রাজ্য সরকারকে এই সিদ্ধান্তটি পূনর্বিবেচনার আবেদন জানানো উচিত বলে করছে আইএমএ ত্রিপুরা শাখা৷ তিনি বলেন, স্বাস্থ্য পরিষেবা নিয়ে একটি গাইড লাইন তৈরি করে দেওয়া হবে রাজ্য সরকারকে৷ তাঁর দাবি, আগামীকাল মুখ্যমন্ত্রী কাছে ওই সিদ্ধান্ত পূনর্বিবেচনার আর্জি জানানো হবে৷ পাশাপাশি, স্বাস্থ্য পরিষেবায় ফি সংক্রান্ত বিষয়ে একটি কমিটি গঠন করার জন্যও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষন করবে আইএমএ ত্রিপুরা শাখা৷ ডাঃ শংকর রায়ের বক্তব্য, ওই কমিটির রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় ফি সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top