News Flash

Image

রাজ্য জুড়ে পালিত মহরম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর ৷৷ সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ইসলাম ধর্মাবলম্বীদের সঙ্গে সামঞ্জস্য রেখে ত্রিপুরায় বসবাসরত মুসলমানরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে আজ মঙ্গলবার মহরম উদযাপন করছেন৷ এ উপলক্ষ্যে রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকাবাসী মহরমের তাজিয়া নিয়ে বের হন৷ রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার বর্ডার গোলচক্কর এলাকায় এসে শেষ হয় তাজিয়া কার্যক্রম৷


এদিনের তাজিয়ায় বিভিন্ন বয়সের পুরুষ, শিশু-কিশোর এবং মহিলারা শামিল হয়েছিলেন৷ তাঁরা নিজেদের শরীরে লাঠি চাবুক দিয়ে আঘাত করতে করতে মিছিলে হাঁটেন এবং হায় হাসান হায় হুসেন ধবনী দেন৷


আজকের কার্যসূচির উদ্যোক্তাদের মধ্যে একজন মহাম্মদ শাহজাহান মিয়াঁ বলেন, হজরত মহম্মদ সাল্লাল্লাহুর পৌত্র মহম্মদ হাসান হোসাইনের শহিদ দিবস আজ৷ তিনি কারবালার প্রান্তরে যুদ্ধ করতে করতে শহিদ হয়েছিলেন৷ তাই তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর মহরমের দিনটিকে সমগ্র বিশ্ব ব্যাপী ইসলাম ধর্মের মানুষ শোক দিবস হিসেবে পালন করেন৷ রাজ্যেও মিছিল করে তাঁরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমগ্র বিশ্ববাসী যাতে শান্তিতে বসবাস করতে পারেন তার জন্য প্রার্থনা করা হচ্ছে৷ সেই সঙ্গে তিনি আরও জানান, তাঁরা যুদ্ধ নয় শান্তিতে বিশ্বাসী৷রাজধানী আগরতলার পাশাপাশি ত্রিপুরার অন্যান্য এলাকায়ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে মহরম৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top