News Flash

  • Home
  • Uncategorized
  • পাচরকারীদের বিরুদ্ধে অভিযানে গিয়ে বনদস্যুদের হামলার শিকার বনকর্মীরা
Image

পাচরকারীদের বিরুদ্ধে অভিযানে গিয়ে বনদস্যুদের হামলার শিকার বনকর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর ৷৷ কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে রবিবার রাতে তেলিয়ামুড়ার ৪৩ মাইল এলাকায় আক্রান্ত হলেন বন দফতরের কর্মীরা৷ বন দফতরের টহলধারী গাড়িটি বনদস্যুরা ভাঙচুর করেছে৷ আত্মরক্ষার্থে শেষ পর্যন্ত সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে আসতে বাধ্য হন বন কর্মীরা৷


প্রসঙ্গত, রাজ্যের মূল্যবান বনজ সম্পদ ধবংস করে, গাছের লগ ও কাঠ পাচারের ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷ কর্মী স্বল্পতা ও উপযুক্ত পরিকাঠামোর অভাবের কারণে অনেক ক্ষেত্রেই ইচ্ছে থাকা সত্ত্বেও বন দফতরের কর্মীরা বনজ সম্পদ রক্ষায় সঠিকভাবে কাজ করতে পারছেন না৷ বন দফতর অনেক ক্ষেত্রেই পুলিশের কাছে সাহায্য চেয়েও সময়মতো সাহায্য পাচ্ছেন না বলেও অভিযোগ৷ সমন্বয়ের অভাবে এ-সব ঘটনা ক্রমশ বেড়ে চলেছে৷ আরও অভিযোগ, মুঙ্গিয়াকামী থানার পুলিশ গতকাল রাতে আক্রান্ত বন দফতরের কর্মীদের পাশে দাঁড়ায়নি৷ আক্রান্ত বনকর্মীরা থানায় এসে বিষয়টি জানানোর পর ঘটনার তদন্ত করা হবে বলে দায় সেরেছে পুলিশ৷ অথচ ৪৩ মাইলে গাছের লগ বোঝাই গাড়িটি পুলিশের সহযোগিতা পেলে অনায়াসে আটক করতে সক্ষম হতেন বলে দাবি বন দফতরের কর্মীদের৷


এ-বিষয়ে রেঞ্জ ফরেস্টার জানান, তাঁদের কাছে আগাম খবর ছিল, একটি লরি বোঝাই করে গাছের লগ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে৷ সেই খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া বন দফতরের কর্মীরা রবিবার রাতে এসডিএফও-র টিআর-০১-এ-১১৬১ নম্বরের গাড়ি নিয়ে টহলে বের হন৷ ৪৩ মাইল এলাকায় তাঁরা গাড়িটির হদিশ পান৷ লগ বোঝাই গাড়িটি থামানোর চেষ্টা করলে চালক দ্রুত গাড়ি নিয়ে একটি উপজাতি মহল্লার দিকে অগ্রসর হয়৷ বন দফতরের টহলধারী গাড়িটিও লগ বোঝাই গাড়ির পেছনে ধাওয়া করে৷ তাতেই বিপত্তি দেখা দেয়৷ তিনি জানান, স্থানীয় কিছু লোকজন-সহ পাচারকারীরা বন দফতরের কর্মীদের উপর পাল্টা চড়াও হয়৷ তারা বন দফতরের গাড়িটি ভাঙচুর করেন৷ পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি নিয়ে বনকর্মীরা সেখান থেকে কোনওক্রমে পালিয়ে আত্মরক্ষা করেন৷


তিনি আরও জানান, সেখান থেকে ফিরে এসে তাঁরা মুঙ্গিয়াকামী থানার সাহায্য চেয়ে রীতিমতো হতাশ হয়েছেন৷ তাঁর দাবি, পুলিশ রাতেই যদি বনরক্ষীদের সহযোগিতা করত, তা-হলে লগ বোঝাই গাড়িটি হেফাজতে নিয়ে আসা সম্ভব হত৷ এ-ঘটনায় স্থানীয় জনমনেও প্রশ্ণ উঠেছে, ত্রিপুরা সরকারের দুই দফতরের মধ্যে এ-ধরনের সমন্বয়ের ঘাটতি দেখা দিলে সরকারি প্রয়াস স্বার্থকতা পাবে কীভাবে?

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top