News Flash

  • Home
  • Uncategorized
  • উপাচার্যের আর্থিক কেলেঙ্কারি ইস্যুতে সরব শাসক ও বিরোধী ছাত্র সংগঠন

উপাচার্যের আর্থিক কেলেঙ্কারি ইস্যুতে সরব শাসক ও বিরোধী ছাত্র সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগী উপাচার্য বিজয়কুমার লক্ষ্মীকান্ত রাও (ভিএল) ধারুরকরের আর্থিক কেলেঙ্কারির তদন্ত সিবিআই-কে দিয়ে করানোর দাবি করল কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন এনএসইউআই৷ এনএসইউআই-এর ত্রিপুরা প্রদেশ কমিটির উপ-সভাপতি সম্রাট রায় দাবি করেন, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এক ঠিকাদারের কাছ থেকে ঘুষ নেওয়ার ভিডিও প্রকাশ্যে এসেছে৷ এই ঘটনার দায়ে তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে এর তদন্তভার সিবিআই-এর হাতে দিতে হবে, দাবি সম্রাটের৷


সম্রাট রায় দাবি বলেন, যদি তাঁকে গ্রেফতার না করা হয় তবে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন৷ এর জন্য রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি হলে দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী৷ তাই তাঁর দাবি দ্রুত উপাচার্যকে গ্রেফতার করে এর তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া হোক৷


উপাচার্যের দুর্নীতির অভিযোগ এবং পদত্যাগের ইস্যুতে সরব হয়েছে ছাত্র সংগঠন এবিভিপিও৷ সংগঠনের ত্রিপুরা প্রদেশের সম্পাদক সরোজ দেব বলেন, দুর্নীতির ভিডিও প্রকাশ্যে আসার পর ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন৷ কিন্তু পদত্যাগই শেষ নয়৷ এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন৷ তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা জরুরি এবং সুষ্ঠু তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করতে হবে৷ তদন্ত কমিটি গঠিত হলে আরও অনেকেরই নাম ওঠে আসতে পারে৷ এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে যাদের নাম ওঠে আসবে তাদেরও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো প্রয়োজন৷ কারণ এটি উচ্চশিক্ষার একটি প্রতিষ্ঠান৷ এখান থেকে শিক্ষা নিয়ে ছাত্রছাত্রীরা দেশ গঠনের কাজে লাগবেন৷ কিন্তু এখানেই যদি দুর্নীতি হয় তবে দেশ ও সুষ্ঠু সমাজ কখনও গঠন করা সম্ভব নয়৷ দেশের স্বার্থে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন৷


প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি আগরতলার একটি স্থানীয় সংবাদ মাধ্যমে স্টিং অপারেশনে দেখা যায় উপাচার্য ভিএল ধারুরকর কোনও এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন৷ স্থানীয় ওই সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়, তিনি কাজ পাইয়ে দেওয়ার নামে এক ঠিকাদারের কাছ থেকে অনৈতিকভাবে টাকা নিচ্ছেন৷ এর পরেই সমালোচনা শুরু হয় এবং তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top