News Flash

  • Home
  • Uncategorized
  • পরপর তিনবার ভূমিকম্পে কাঁপল জম্মু ও কাশ্মীর-হিমাচল সীমান্তবর্তী অঞ্চল, কম্পাঙ্ক যথাক্রমে ৫.০, ৩.২ ও ২.৭
Image

পরপর তিনবার ভূমিকম্পে কাঁপল জম্মু ও কাশ্মীর-হিমাচল সীমান্তবর্তী অঞ্চল, কম্পাঙ্ক যথাক্রমে ৫.০, ৩.২ ও ২.৭

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): পরপর তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশ (চম্বা), উভয় রাজ্যের সীমান্তবর্তী অঞ্চল| ভূকম্পন অনুভূত হয়েছে উভয় রাজ্যেই| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল যথাক্রমে ৫.০, ৩.২ এবং ২.৭| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও, ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তবে, আতঙ্কিত হয়ে পড়েন ভূকম্পন অনুভূত অঞ্চলের মানুষজন|

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত জানিয়েছে, সোমবার দুপুর ১২.১০ মিনিট নাগাদ প্রথমে ৫.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীর-হিমাচল প্রদেশ (চম্বা) সীমান্তবর্তী অঞ্চলে| প্রায় ৩০ মিনিট পর ১২.৪০ মিনিট নাগাদ ৩.২ তীব্রতার ভূকম্পন অনুভূত, তৃতীয় ভূকম্পন অনুভূত হয় দুপুর ১২.৫৭ মিনিট নাগাদ| তৃতীয় কম্পনের তীব্রতা ছিল ২.৭| প্রথম ভূমিকম্পের উত্সস্থল ছিল ৩২.৯ উত্তর অক্ষাংশ এবং ৭৬.১ পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে| তীব্র ভূকম্পন সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top