News Flash

  • Home
  • Uncategorized
  • লিপা ভ্যালির বিপরীতে পাকিস্তানি ‘জঙ্গি’ ছাউনি ধ্বংস করল ভারতীয় সেনা
Image

লিপা ভ্যালির বিপরীতে পাকিস্তানি ‘জঙ্গি’ ছাউনি ধ্বংস করল ভারতীয় সেনা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.) : আজাদ কাশ্মীরের লিপা ভ্যালির বিপরীতে পান্ডু এলাকায় পাকিস্তানি  ‘জঙ্গি’ ছাউনি ধ্বংস করল ভারতীয় সেনা। সূত্রের খবর, সোমবার সকালেই এই অপারেশন শুরু করেছেন জওয়ানরা। সূত্র মারফত খবর পেয়েই পাকিস্তানকে ফের শিক্ষা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে সেনা। ওই পোস্টগুলি থেকে জম্মু-কাশ্মীরের বিভিন্ন ভারতীয় গ্রামকে টার্গেট করছিল পাকিস্তান। সেখানকার গ্রামবাসীদের কাজে লাগিয়েই অনুপ্রবেশের চেষ্টা চলছিল বলেও জানতে পেরেছে ভারত।  ‘জঙ্গি’ ছাউনিগুলিতে সন্ত্রাসবাদীদের লঞ্চপ্যাড হিসেবেও ব্যবহার করা হচ্ছিল।

জম্মু-কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই ক্রমশ সুর চড়াচ্ছে পাকিস্তান। দিন কয়েক আগেই কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার একেবারে কাছে প্রায় ব্রিগেড সমান পাক সেনা মোতায়েন করেছিল ইসলামাবাদ। সেই থেকে পাক সেনাদের গতিবিধির দিকেও কড়া নজর রেখেছে ভারত।

কাশ্মীরের বাগ ও কোটি সেক্টরে নিয়ন্ত্রণরেখা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে ২০০০-এরও বেশি পাক সেনা মোতায়েন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও আপত্তিজনক পজিশন এই সেনা বাহিনী নেয়নি বলে জানিয়েছে ভারত। তবে প্রতি মূহূর্তে এদের ওপর নজর রাখা হচ্ছে বলে ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবর। পাকিস্তানে যে লস্কর-ই-তৈবা এহং জইশ-ই-মহম্মদের মতো সন্ত্রসবাদী সংগঠনগুলো নতুন করে সক্রিয় হয়ে উঠেছে এবং নিয়োগ প্রক্রিয়া জোরকদমে চলছে, সেই খবরও রয়েছে ভারতীয় গোয়েন্দাদের কাছে। তার জেরেই সোমবারের এই অপারেশন বলে মনে করা হচ্ছে।

কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার পর থেকে আন্তর্জাতিক মহলকে পাশে পাওয়ার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। সেই কাজে ব্যর্থ হয়ে এবার তারা উপত্যকায় অশান্তি বাধানোর চেষ্টা করবে বলে সন্দেহ করছে ভারত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top