News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্ক একত্রিকরণ ভয়ানক বিপদ ডেকে আনবে : হেগড়ে
Image

ব্যাঙ্ক একত্রিকরণ ভয়ানক বিপদ ডেকে আনবে : হেগড়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর ৷৷ ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের তৃতীয় দ্বি-বার্ষিক সম্মেলন আগরতলা সুপারীবাগানস্থিত দশরথ দেব স্মৃতি মিলনায়তনে রবিবার সকাল ১১ টায় শুরু হয়৷ সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সম্পাদক আব্দুল সঈদ খান৷ প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক গণপতি হেগড়ে৷ ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী বিশেষ অতিথির আসন অলংকৃত করেন৷ সম্মেলন উদ্বোধন করে আব্দুল সৈয়দ খাঁন অবসরপ্রাপ্তদের পেনশন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন৷


ব্যাঙ্ক একত্রিকরণের তীব্র সমালোচনা করে বলেন, এর ফলে অনেক ব্যাঙ্ক কর্মচারী অবিলম্বে উদ্বৃত্ত ঘোষণা হবে, যা ব্যাঙ্ক শিল্পে এক ভয়ানক বিপদ ডেকে আনবে৷ গণপতি হেগড়ে তার বক্তব্যে সর্বভারতীয় অর্থনীতির বিপদ সম্মন্ধে বিস্তারিত আলোচনা করেন৷ ব্যাঙ্কের ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী উনার ভাষণে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের সব কাজকে প্রচারের আলোয় এনে সবসময় সহযোগিতা করার জন্য আহ্বান জানান৷ উনি ব্যাঙ্ক এর অগ্রগতি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন ও সম্মেলনের সফলতা কামনা করেন৷


সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান জানান, গ্রামীণ ব্যাঙ্ক রিটায়ার্ড কর্মচারীরা সামাজিক দায়িত্ববোধ নিয়ে কাজ করে চলেছেন৷ ব্যাঙ্ক কর্তৃপক্ষও অবসরপ্রাপ্তদের সমস্যা সমাধানে যথেষ্ট সহানুভূতিশীল ইতিমধ্যেই তাদের পেনশনের সমস্যা সমাধান করা হয়েছে৷ ছোট খাটো অন্যান্য সমস্যা সমাধানের জন্যও কাজ চলেছে৷ অবসরপ্রাপ্তরাও গ্রামীণ ব্যাঙ্কের উন্নয়নের কাজ করবেন বলেও তিনি আশা ব্যক্ত করেছেন৷ গ্রামীণ ব্যাঙ্ক শীর্ষস্থান দখল করেছে৷ এক্ষেত্রে অবসরপ্রাপ্তদের সহযোগিতাও যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করেছে বলে তিনি উল্লেখ করেন৷


স্বাগত ভাষণ দেন অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান কুশল গুপ্ত৷ সম্মেলনে ১৮৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন৷ সম্পাদকীয় প্রতিবেদন পেশ করে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক রাধা মোহন সিনহা৷ ৭জন প্রতিনিধি সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করেন৷ সম্মেলনে সংবিধান সংশোধনী সহ ৪টি প্রস্তাব পেশ ও গৃহীত হয়৷ এই সম্মেলন উপলক্ষে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতো৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top