News Flash

  • Home
  • Uncategorized
  • চাঁদকে ছোঁয়ার ইচ্ছাশক্তি আরও প্রবল হল : প্রধানমন্ত্রী
Image

চাঁদকে ছোঁয়ার ইচ্ছাশক্তি আরও প্রবল হল : প্রধানমন্ত্রী

বেঙ্গালুরু, ৭ সেপ্টেম্বর (হি.স.)৷৷ নির্ধারিত সময় অতিক্রান্ত৷ শনিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র গ্রাউন্ড স্টেশনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন চন্দ্রযান-২-এর বিক্রম ল্যান্ডারেরঊ উদ্বেগে ১৩৩ কোটি দেশবাসী৷ উদ্বিগ্ণ ইসরো-র মহাকাশ বিজ্ঞানীরাও৷ তবে, এই অনিশ্চিতায় পিছিয়ে না পড়ে, চাঁদকে ছোঁয়ার ইচ্ছাশক্তি আরও দৃঢ় হল৷ চাঁদের মাটিতে অবতরণের কয়েক মিনিট আগে থেকেই বিক্রমের কোনও খবর নেই৷ বেঙ্গালুরুতে ইসরো-র কন্ট্রোলরুমে বিজ্ঞানীদের সঙ্গে প্রায় সারা রাত জেগে গোটা ঘটনা চাক্ষুস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও৷ শনিবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী৷ জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জানান, ‘চাঁদকে ছোঁয়ার ইচ্ছাশক্তি আরও প্রবল হল আমাদের৷ লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত আমরা দাঁড়াব না৷ আমরা আত্মবিশ্বাসী, সফল আমরা হবই৷ আমাদের কেউ রুখতে পারবে না৷’

ইসরো সেন্টার থেকে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা, ‘বিজ্ঞানে ব্যর্থতা বলে কিছু নেই৷ বিজ্ঞানীরা পাথর ভেঙে পথ তৈরির মানুষ৷ হয়তো চন্দ্রযান-২ অভিযান সফল হয়নি, কিন্ত দারুণ হয়েছে৷ যা হয়েছে সেটা নিরলস পরিশ্রমের ফল৷ বিজ্ঞানীদের পাশাপাশি তাঁদের পরিবারকে স্যালুট জানাই৷’ দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘আমাদের চাঁদ নিয়ে বহু কল্পনা রয়েছে, চাঁদকে ছোঁয়ার ইচ্ছাশক্তি আরও প্রবল হল৷ সংকল্প আরও দৃঢ় হয়েছে৷ আমরা সবাই একসঙ্গে আমাদের বিজ্ঞানীদের পাশে দাঁড়িয়ে আছি৷ প্রতিটি ভারতবাসী আমাদের বিজ্ঞানীদের নিয়ে গর্বিত এবং তাঁরা আরও আত্মবিশ্বাসী হলেন৷’ জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ‘চন্দ্রযান-২ অভিযানে সঙ্গে অনেক মানুষ যুক্ত ছিলেন৷ বাধা হয়তো এসেছে, কিন্তু আমরা আশা হারব নাঊ আজকের এই শিক্ষা আমাদের আরও উন্নত ও শক্তিশালী করে তুলবে৷’

ইসরো-র গ্রাউন্স স্টেশনের সঙ্গে বিক্রম ল্যান্ডারের সংযোগ বিচ্ছিন্ন হলেও, হাল ছাড়তে নারাজ মহাকাশ বিজ্ঞানীরাঊ চলছে তথ্য বিশ্লেষণ৷ কিন্তু, বিক্রমের আদৌ কী হয়েছে, তা জানা নেই ইসরো-র বিজ্ঞানীদেরও৷ শনিবার ভোররাত ১.৩৮ মিনিট-বিক্রম ল্যান্ডার প্রাথমিক ব্রেক কষা শুরু করেঊ তখন চাঁদের ৩০ কিলোমিটার উপরে৷ সেই ছবি পর্দায় ভেসে উঠতেই হাততালি দেন ইসরো-র বিজ্ঞানীরা৷ ভোররাত ১.৫০ মিনিট-লোকাল নেভিগেশন শুরু করে বিক্রম৷ বিক্রম তখন ২.১ কিলোমিটার উপরেঊ রাত ১.৫৩ মিনিট-উদ্বিগ্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ স্তব্ধ ইসরো-র কন্ট্রোল রুম৷ উদ্বিগ্ণ ইসরো-র চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী৷ ভোররাত ২.০৬ মিনিট-বিক্রম ল্যান্ডারের সঙ্গে গ্রাউন্ড স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন৷ সিবন ঘোষণা করেন, চাঁদের ২.১ কিলোমিটার উপরে বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top