News Flash

  • Home
  • Uncategorized
  • চন্দ্রপৃষ্ঠে খুঁজে পাওয়া গেল বিক্রম ল্যান্ডারের অবস্থান : ইসরো
Image

চন্দ্রপৃষ্ঠে খুঁজে পাওয়া গেল বিক্রম ল্যান্ডারের অবস্থান : ইসরো

বেঙ্গালুরু, ৮ সেপ্টেম্বর (হি. স.) : সুখবর! অক্ষত অবস্থাতেই রয়েছে বিক্রম ল্যান্ডার। অরবিটারের ক্যামেরায় চন্দ্রপৃষ্ঠে খুঁজে পাওয়া গিয়েছে বিক্রম ল্যান্ডারের অবস্থান। এমনটাই জানালেন ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) চিফ, কে সিবান।

রবিবার দুপুর পৌনে দুটো নাগাদ ইসরো চিফ জানান, “আমরা চন্দ্রপৃষ্ঠে বিক্রম ল্যান্ডারের অবস্থান খুঁজে পেয়েছি এবং অরবিটারের ক্যামেরায় ল্যান্ডারের ছবি ধরা পড়েছে। তবে এখনও ল্যান্ডারের সঙ্গে বেতার যোগাযোগ সম্ভব হয়নি। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি।”

প্রসঙ্গত, শনিবার ভোররাতে শেষ মুহূর্তেই থমকে গিয়েছিল চন্দ্রযান-২-এর যাত্রা। দীর্ঘ পথ অতিক্রম করার পর চাঁদের মাটি থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরেই নীরব হয়ে যায় বিক্রম ল্যান্ডার। কিন্তু ঠিক কী হয়েছিল বিক্রমের? তা নিয়েই চলছে তথ্য বিশ্লেষণ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান কে সিবান জানিয়েছেন, চাঁদের মাটি থেকে ২.১ কিলোমিটার উচ্চতায় গ্রাউন্ড স্টেশনের সঙ্গে বিক্রম লান্ডারের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আপাতত খোঁজ মিলেছে বিক্রম ল্যান্ডারের, যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top