News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্রের মৃত্যুতে উত্তাল পাকিস্তান, জ্বলছে স্কুল : বিক্ষোভের মুখে কাঠগড়ায় শিক্ষক
Image

ছাত্রের মৃত্যুতে উত্তাল পাকিস্তান, জ্বলছে স্কুল : বিক্ষোভের মুখে কাঠগড়ায় শিক্ষক

ইসলামাবাদ, ৮ সেপ্টেম্বর (হি. স.) : লাহোরের গুলশান-এ-রবি এলাকার আমেরিকান লাইসটাফ স্কুলের ক্লাস টেনের ছাত্র হাফিজ হুনেইন বিলালকে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন ছাত্র থেকে সাধারণ মানুষ। স্কুলের বাকি ছাত্ররা রেগে গিয়ে ওই স্কুলের দুটি বিল্ডিংয়েই আগুন লাগিয়ে দেয় বলে পুলিশ সূত্রে খবর।

মৃত ওই ছাত্রের বন্ধুরা জানিয়েছে, বিলালের মাথায় মারে অভিযুক্ত শিক্ষক। অভিযোগ, যতক্ষণ না সে ভিরমি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায় ততক্ষণ ওই শিক্ষক বিলালকে মেরেই চলেছিল। বন্ধুর মৃত্যুর খবর পেয়েই তড়িঘড়ি স্কুলে ছোটে তার বন্ধুরা। স্কুলে ঢোকার মুহূর্তে তাদের হাতে ছিল পেট্রলের বোতল। আর তারপরে সেই বোতল দিয়েই স্কুলের দুটি বিল্ডিং জ্বালিয়ে দেয় বিলালের ক্ষিপ্ত বন্ধুরা। বহু চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। ঘটনায় বহু ছাত্রকে এই মুহূর্তে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে লাহোরের গুলশান-এ-রবি এলাকার আমেরিকান লাইসটাফ স্কুলের শিক্ষককেও। মৃত ওই ছাত্রের পরিবারেরই একজন ট্যুইটারে খবরটি শেয়ার করার পর আরও চাঞ্চল্য বাড়ে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top