News Flash

  • Home
  • Uncategorized
  • আর্থিক কেলেঙ্কারি : চাপে পড়ে পদত্যাগ করলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ধারুরকর
Image

আর্থিক কেলেঙ্কারি : চাপে পড়ে পদত্যাগ করলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ধারুরকর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর৷৷ চাপে পড়ে পদত্যাগ করলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ভি এল ধারুরকর৷ আর্থিক কেলেঙ্কারির সাথে যুক্ত থাকার অভিযোগে পদত্যাগ করতে হয়েছে তাঁকে৷ সূত্রের খবর, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে তাঁকে টেলিফোনে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, এদিন সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং উপমুখ্যমন্ত্রীর সাথে আলোচনার পর পদত্যাগের সিদ্ধান্ত নেন৷ সে মোতাবেক আজ তিনি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে তাঁর পদত্যাগপত্র ই-মেলে পাঠিয়েছেন বলে সূত্রের খবর৷ এদিকে, তাঁর পরিবর্তে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পরিচালনার অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক সংগ্রাম সিনহাকে৷

সম্প্রতি আর্থিক কেলেঙ্কারির সঙ্গে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ভিএল ধারুরকর জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে৷ তাঁর বিরুদ্ধে অর্থের বিনিময়ে ঠিকাদারি সংস্থাকে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ৷ স্থানীয় একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের স্টিং অপারেশনে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ভিএল ধারুরকরের কাজের বরাত দেওয়ার বিনিময়ে উপঢৌকন নেওয়ার বিষয়টি ধরা পড়েছে৷ কলকাতা-ভিত্তিক এক সংস্থাকে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রকাশনার বরাত পাইয়ে দিয়েছেন৷ এর জন্য তিনি লক্ষাধিক টাকা নগদ সংগ্রহ করেছেন৷ বাকি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্যও তিনি ওই সংস্থার এজেন্টকে নির্দেশ দিয়েছেন৷ স্টিং অপারেশনের ভিডিও ফুটেজে তাঁদের কথোপকথনে লেনদেনের বিষয়টি পরিষ্কার ফুটে ওঠেছে৷ এ ঘটনাকে ঘিরে ত্রিপুরায় তোলাপাড় অবস্থা৷

কেলেঙ্কারির ঘটনায় ত্রিপুরা প্রদেশ এনএসইউআই সভাপতি রাকেশ দাস অধ্যাপক ধারুরকরের অপসারণ এবং গ্রেফতারি দাবি করেছিলেন৷ এ-বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার গুরুদায়িত্ব অধ্যাপক ভিএল ধারুরকরের ওপর৷ অথচ, তিনি নিজেই কেলেঙ্কারির সাথে জড়িয়ে পড়েছেন৷ তাঁর কথায়, স্থানীয় একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের স্টিং অপারেশনে তাঁর কুকীর্তি ফাঁস হয়েছে৷ কারণ, বহিঃরাজ্যের সংস্থাকে কাজের বরাত দেওয়ার বিনিময়ে তিনি মোটা অঙ্কের টাকা নিয়েছেন৷

রাকেশ দাস এদিন ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে প্রশ্ণ ছুঁড়ে দিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিবাজদের কীভাবে ঠাই দেওয়া হচ্ছে৷ তাঁর দাবি, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের উচিত তাঁর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া৷ তিনি ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অধ্যাপক ভিএল ধারুরকরকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন৷ শুধু তা-ই নয়, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে তাঁকে অপসারণের দাবিও তিনি জানিয়েছিলেন৷

এদিকে, আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদও অধ্যাপক ধারুকরকরের পদত্যাগ দাবি করেছে৷ পরিষদের কথায়, কেলেঙ্কারির সাথে যুক্ত কোনও ব্যক্তি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অনুচিত৷ তিনি উপাচার্য পদের গরিমা ক্ষুণ্ণ্ করেছেন৷ তাই, তাঁর পদত্যাগ করা উচিত৷ এবিভিপিও তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে৷

সূত্রের খবর, ত্রিপুরায় ওই কেলেঙ্কারির বিষয়টি তোলপাড় শুরু হয়ে যাওয়ায় অধ্যাপক ধারুরকর পদত্যাগ করেছেন৷ আজ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় কোনও আধিকারিকের সাথে এ-বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি৷ তবে, উপাচার্য পদ থেকে পদত্যাগের পত্রটি তিনি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে ই-মেলে পাঠিয়েছেন বলে সূত্রের দাবি৷ শুধু তা-ই নয়, তাঁর পরিবর্তে এখন থেকে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক সংগ্রাম সিনহাকে৷

এদিকে অধ্যাপক ধারুরকর এবং অধ্যাপক সংগ্রাম সিনহাকে আজ বহু চেষ্টা সত্ত্বেও টেলিফোনে যোগাযোগ কররা সম্ভব হয়নি৷ কারণ, তাঁরা ফোন বন্ধ করে রেখেছেন৷ সূত্রের খবর, অধ্যাপক ধারুরকরের স্ত্রী আজ আগরতলায় এসেছেন৷ সম্ভবত, আগামী সোমবার তাঁর পদত্যাগ গ্রহণ করতে পারে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷ এর পরই তিনি ত্রিপুরা ছাড়বেন বলে সূত্রের খবর৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top