News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকালে কাঠ সমতে আটক তিন
Image

পাচারকালে কাঠ সমতে আটক তিন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ সেপ্ঢেম্বর ৷৷ বন দপ্তরের কর্মীদের চোখে ধুলো দিয়ে প্রতিনিয়তই রাজ্যের সংরক্ষিত বনাঞ্চল ধবংস করে মূল্যবান বনজ সম্পদ পাচার করে চলেছে বনদস্যুরা৷ গত রাতে তেলিয়ামুড়া থানার পুলিশ বনজ সম্পদ পাচারকালে একটি গাড়ি সহ তিন যুবককে পাকড়াও করতে সক্ষম হয়েছে৷


তেলিয়ামুড়া থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে কুঞ্জমুড়া এলাকায় টহলদারি চালানোর সময় কাঠ সহ একটি মারুতি গাড়ি আটক করে থানায় নিয়ে আসে৷ পুলিশ আটক করে তিন যুবককে৷ তেলিয়ামুড়া থানার ওসি স্বপন দেববর্মা এ ব্যাপারে জানান, টিআর০৪এ-০৬১১ নম্বরের একটি মারুতি গাড়ি দিয়ে অবৈধ কাঠ তুইকর্মা থেকে পাচার করার সময় পুলিশ আটক করে৷


আটক করা তিন যুবকের নাম স্বদেশ দেববর্মা, মিঠুন মোদক, হাকিম জয় রিয়াং৷ পুলিশ আটক করা অবৈধ কাঠগুলি রাতেই বন কর্মীদের কাছে হস্তান্তর করে দেয়৷ পুলিশের এহেন উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেছেন বন দপ্তরের কর্মকর্তারা৷ রাজ্যের বিভিন্ন স্থান থেকে বেআইনিভাবে গাছ কেটে কাঠ পাচারের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে৷ বন দপ্তরের একার পক্ষে এই ভয়ঙ্কর প্রবণতা রোধ করা কষ্টকর হয়ে উঠেছে৷ সেক্ষেত্রে পুলিশ এ ধরনের উদ্যোগ গ্রহণ করলে বনজ সম্পদ রক্ষা অনেকাংশেই সফল হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top