News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় পৌঁছল ডেমু ট্রেনের একটি রেক
Image

আগরতলায় পৌঁছল ডেমু ট্রেনের একটি রেক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ আজ শুক্রবার ত্রিপুরার রাজধানী আগরতলা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছল অত্যাধুনিক সুবিধাযুক্ত এবং ঝকঝকে নতুন ডেমু ট্রেনের একটি রেক৷ আরেকটি এদিন দুপুরে স্টেশনে এসে পৌঁছায়৷ নতুন ও অভিনব ডিজাইনের এই ট্রেন দেখতে স্টেশন চত্বরে সাধারণ মানুষের ভিড় জমে যায়৷ ট্রেনের প্রতিটি বগিতেই লাগানো আছে ডিসপ্লে বোর্ড, যাত্রীদের দাঁড়িয়ে যাওয়ার সুবিধার জন্য বিশেষ হাতল৷


ট্রেনের বিষয়ে আগরতলা স্টেশনের কোনও আধিকারিক সরকারিভাবে কোনও মন্তব্য করেননি৷ তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে, অত্যাধুনিক এই ট্রেনে ডিসপ্লের মাধ্যমে যাত্রীরা জানতে পারবেন, ট্রেনে গতি কত, কোন স্টেশনে এসে পৌঁছল এবং পরবর্তী স্টেশন কোনটি৷ তাছাড়া এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার জন্য বিশেষ ধরনের ভেস্টিবিউলের ব্যবস্থা রয়েছে৷ এই ট্রেন মুম্বাইস্থিত রেলওয়ে কারখানা থেকে সরাসরি আগরতলায় এসেছে৷ এমন আরও কয়েকটি ট্রেনের রেক আগরতলায় আসবে বলেও জানা গিয়েছে৷


আগামী ১০ সেপ্ঢেম্বর ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েলের উপস্থিতিতে অত্যাধুনিক সুবিধাযুক্ত এই ট্রেনগুলির শুভযাত্রা করাবেন বলেও সূত্রের খবর৷
এ প্রসঙ্গে উল্লেখ্য, গত কিছুদিন আগে এক অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছিলেন, তাঁর অনুরোধে রেলমন্ত্রক আগরতলা থেকে সাব্রুমের মধ্যে দৈনিক দুই জোড়া এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে চার জোড়া ডেমু ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে৷ এর প্রেক্ষিতে ট্রেনের প্রথম রেকটি আগরতলায় এসে পৌঁছেছে৷ মুখ্যমন্ত্রী এগুলিকে রেলমন্ত্রকের তরফে ত্রিপুরাবাসীর জন্য দুর্গাপূজার উপহার হিসেবেও বর্ণনা করেছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top