News Flash

  • Home
  • Uncategorized
  • গর্ভজাত ছেলের হাতে প্রাণঘাতী হামলার শিকার বৃদ্ধা মা
Image

গর্ভজাত ছেলের হাতে প্রাণঘাতী হামলার শিকার বৃদ্ধা মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ গর্ভজাত ছেলের হাতে আক্রান্ত হয়েছেন মা৷ এমন এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতের ভিতরগুল এলাকায়৷ ছেলে অজয় মালাকারের হাতে আক্রান্ত হয়েছেন গর্ভধারিণী আরতী মালাকার নামের বছর ৬০-এর এক বৃদ্ধা৷


ঘটনার বিবরণে প্রকাশ, আরতিদেবীর স্বামী ও বড় ছেলে গত কয়েক বছর আগে মারা গেছেন৷ তাঁরা মারা গেলেও রেশন কার্ডে তাঁদের নাম ছিল৷ কিন্তু দ্বিতীয় ছেলে অজয় মালাকারের স্ত্রী ও কন্যার নাম রেশন কার্ডের তোলার জন্য খাদ্য দফতরে কাগজপত্র নিয়ে দৌড়ঝাঁপ করেন আরতীদেবী৷ যেহেতু খাদ্য দফতরের অফিস ধর্মনগরে, তাই নিজের ভাইয়ের বাড়িতে থেকে অফিসের কাজকর্ম করছিলেন তিনি৷ ইত্যবসরে ছেলে অজয় জানতে পারে, তার মায়ের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ বরাদ্দ হয়েছে৷ এজন্য প্রয়োজনীয় নথিপত্র প্রয়োজন৷ সে ঘরে এসে তন্নতন্ন করে কাগজপত্র খুঁজে পায়নি৷ তখন সে তার মার সাথে যোগাযোগ করে৷


মা আরতিদেবী ফোন পেয়ে সমস্ত কাগজপত্র নিয়ে বাড়ি চলে আসেন আজ বৃহস্পতিবার বেলা ২-টা নাগাদ৷ মাকে দেখে রেগে অগ্ণিশর্মা হয়ে যায় ছেলে৷ মাটিতে ফেলে লাথি, ঘুষি, কিল, চড় মারতে থাকে নিজের মাকে৷ তার ক্রোধ এত বেড়ে যায় যে রান্নার জন্য ব্যবহৃত জ্বালানি কাঠ দিয়ে আরতীদেবীর পায়ে সজোরে আঘাত করে৷ এতে মায়ের পা ভেঙে যায়৷ আরতিদেবীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ছেলে অজয়ের হাত থেকে আক্রান্তকে হাসপাতালে নিয়ে আসেন৷ পরে মাকে দেখতে হাসপাতালে আসে হামলাকারী ছেলেও৷


এদিকে আহত আরতীদেবীর অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক ডা. সোমালি নাথ ধর্মনগর জেলা হাসপাতালে তাঁকে রেফার করেন৷ ছেলে অজয় মালাকার নিজে স্বীকার করেছে, সে মায়ের ওপরে হাত তুলেছিল৷ অজয়ের মা হয়তো থানায় মামলা করবেন না তবে তাঁর এই পাপের ফল সে নিশ্চয়ই ভোগ করবে৷


গ্রামের বাসিন্দারা জানান, অজয় মালাকার তার মায়ের ভরণপোষণ করত না৷ দিনের পর দিন উপোস থাকতে হত গর্ভধারিণী মা আরতীকে৷ সে নাকি তার বাবাকেও এভাবে মারধর করত৷ এ নিয়ে স্থানীয় পঞ্চায়েত স্তরে অনেকবার সালিশি সভা করে বিচার প্রদান করা হয়েছিল৷ কিন্তু এবার গর্ভধারিণী মায়ের ওপর অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে৷ তবে শুভবুদ্ধিসম্পন্ন মহলের দাবি, অপদার্থ পুত্রকে পুলিশ গ্রেফতার করে কঠোরতম শাস্তি প্রদান করুক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top