News Flash

  • Home
  • Uncategorized
  • সাতসকালে কমলপুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

সাতসকালে কমলপুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ সাতসকালে পঁচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ধলাই জেলার কমলপুর মহকুমার শ্রীরামপুর এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে৷ অজ্ঞাতপরিচয় ওই মৃতদেহ নিয়ে পুলিশও ধন্দে রয়েছে৷


কমলপুর থানার পুলিশ জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) সকালে শ্রীরামপুর এলাকায় একটি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় জনগণ থানায় খবর দেন৷ সে-মোতাবেক ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কমলপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ পুলিশের দাবি, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর হবে৷ তাছাড়া, অন্তত তিনদিন আগে ওই তার মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের৷


স্থানীয় জনগণ জানিয়েছেন, আজ সকালে জঙ্গলে যাওয়ার পর পঁচা গন্ধ পেয়ে খুঁজে দেখি একটি মৃতদেহ পড়ে রয়েছে৷ পুলিশের বক্তব্য, মৃতদেহে কোনও আঘাতের চিহ্ণ পাওয়া যায়নি৷ তবে, ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে এ-বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হবে৷


এদিকে, ওই মৃতদেহের পরিচয় জানতে ব্যর্থ হয়েছে পুলিশ৷ কমলপুর থানার পুলিশের বক্তব্য, রাজ্যের সমস্ত থানায় খবর দেওয়া হয়েছে৷ কিন্তু, কেউ কোনও হদিশ দেয়নি৷ পুলিশ আজ মৃতদেহ উদ্ধারের ঘটনায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top