News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি : ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়ায় বিক্ষোভ এসইউসিআই’র
Image

এনআরসি : ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়ায় বিক্ষোভ এসইউসিআই’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ অসমে নাগরিকপঞ্জি (এনআরসি) নবায়নে প্রায় ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়ায় কড়া ভাষায় সমালোচনা করেছে এসইউসিআই(সি)৷ সংগঠনের বক্তারা আজ বিক্ষোভ সভায় নাগরিকপঞ্জির বিরোধিতা করেছেন৷


অসমে ১৯-লক্ষের বেশি মানুষকে জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ দেওয়ার বিরুদ্ধে আজ এসইউসিআই(সি) দলের কেন্দ্রীয় কমিটি সারা ভারত প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে৷ তারই অঙ্গ হিসাবে দলের রাজ্য সাংগঠনিক কমিটির উদ্যোগে এদিন বিকাল ৫-টায় আগরতলার বটতলায় এক বিক্ষোভ সভা আয়োজন করেছে৷ বিক্ষোভ সভায় বক্তব্য পেশ করেছেন দলের রাজ্য সাংগঠনিক কমিটির সদস্য সঞ্জয় চৌধুরী এবং সম্পাদক অরুণ কুমার ভৌমিক৷ তাঁদের বক্তব্য, ১৯৫১ সালের পর দেশের কোথাও আর নাগরিকপঞ্জি নবায়ন করা হয়নি৷


কিন্তু অসমের উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির দাবির কাছে নতি স্বীকার করে তৎকালীন কেন্দ্রীয় ও অসমের কংগ্রেস সরকার নাগরিকপঞ্জি নবায়নের কথা ঘোষণা করেছিল৷ পাশাপাশি বিদেশি শনাক্ত করতে ট্রাইবুনালও গঠন করেছিল ৷ কিন্তু ট্রাইবুনালের মারফত পরবর্তী অগপ (আঞ্চলিক রাজনৈতক দল অসম গণ পরিষদ) সরকার বেশিরভাগ মানুষকে বিদেশি হিসাবে শনাক্ত করতে ব্যর্থ হলে তৎকালীন আসু (সারা অসম ছাত্র ইউনিয়ন) নেতা সর্বানন্দ সনোয়াল ট্রাইবুনাল বাতিল করতে সুপ্রিমকোর্টে মামলা করেন, বলেন সংগঠনের সম্পাদক অরুণ কুমার ভৌমিক ৷


তাঁর কথায়, ট্রাইবুনাল বাতিল এবং নাগরিকত্ব আইন সংশোধনের ফলে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করার দায় মানুষের নিজের উপর বর্তায় ৷ কারণ, ১৯৫১ সালের নাগরিকপঞ্জি অথবা ১৯৭১ সালের পূর্বের ভোটার লিস্টে নাম না থাকলে নাগরিকপঞ্জিতে নাম উঠবে না, সেই দুটি দলিল অসমে অস্তিত্বহীন ৷ তাঁর দাবি, এমতাবস্থায় নিরীহ সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন ৷ বর্তমান কেন্দ্রীয় ও অসম সরকার ভোটব্যাঙ্ক তৈরি করার উদ্দেশ্যে এবং জাত-পাত-সাম্প্রদায়িকতাকে উস্কানি দিয়ে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতেই এই নাগরিকপঞ্জি নবায়ন করেছে ৷ তাঁর অভিযোগ, এভাবেই ১৯ লক্ষের বেশি মানুষকে রাষ্ট্রহীন করার ষড়যন্ত্র করা হয়েছে ৷


এদিন সংগঠন দাবি তুলে বলেছে, কোনও অজুহাতেই অসমে ১৯ লক্ষ মানুষের নাগরিকত্ব হরণ করা চলবে না ৷ শুধু তা-ই নয়, কেন্দ্রীয় সরকারকে সারা দেশে নাগরিক পঞ্জিকরণ করার ভয় দেখানো বন্ধ করতে হবে ৷ সংগঠনের আহ্বান, কেন্দ্রের বিজেপি সরকারের নাগরিকপঞ্জিকরণে নামে জনগণকে সাম্প্রদায়িকভাবে বিভাজনের দিকে ঠেলে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকল মানুষ মিলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top