News Flash

  • Home
  • Uncategorized
  • যোগ্য সম্মান পাননি ক্যাপ্ঢেন চ্যাটার্জি অসন্তুষ্ট চড়িলামবাসী জানালেন সফররত বাংলাদেশের প্রতিনিধিদের
Image

যোগ্য সম্মান পাননি ক্যাপ্ঢেন চ্যাটার্জি অসন্তুষ্ট চড়িলামবাসী জানালেন সফররত বাংলাদেশের প্রতিনিধিদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ বাংলাদেশের মুক্তি যুদ্ধে অবদানের জন্য যোগ্য সম্মান দেওয়া হয়নি ক্যাপ্ঢেন বি আর চ্যাটার্জিকে৷ দীর্ঘ বছর বাদে বাংলাদেশের প্রতিনিধি মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের সদস্যদের সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন চড়িলামবাসী৷ অবশ্য ক্যাপ্ঢেন বি আর চ্যটার্জিকে অবজ্ঞার জন্য বাংলাদেশ সরকারের পাশাপাশি ভারত সরকার এবং ত্রিপুরায় পূর্বতন বামফ্রন্ট সরকারও সমানভাবে দায়ী৷ কারণ, মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ সরকার যখন সম্মাননা জানিয়েছিল, তখন ক্যাপ্ঢেন বি আর চ্যাটার্জিকে কেউ মনে রাখেনি৷


গঙ্গা-যমুনা ক্যাম্পে মুক্তি ফৌজের বাহিনীদের প্রশিক্ষণ দিতেন ক্যাপ্ঢেন বি আর চ্যাটার্জি৷ আজ তাঁর ভিটেতে পৌছে পুরনো স্মৃতি রোমন্থন করেন স্থানীয় হাবিল মিয়া ৷ তিনি বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যদের বলেন, গঙ্গা-যমুনা দুটি ক্যাম্পে প্রায় আড়াই হাজার মুক্তি যোদ্ধা প্রশিক্ষণ নিয়েছেন৷ বিভিন্ন সময় তাঁদেরকে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে পাঠানো হত ৷ কুমিল্লার এমপি বলেন, তিনিও ওই ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে গেছেন ৷ হাবুলবাবু পুণরায় স্মৃতি টেনে এনে বলেন, পাকিস্তানিরা ওই ক্যাম্প সম্পর্কে জেনে ফেলেছিল৷ তখন তার নাম পাল্টে রাখা হয়েছিল ক্রিকেট এবং হকি৷


বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের উদ্যোগে এক দল প্রতিনিধি ত্রিপুরা সফরে এসেছেন৷ কারণ, মুক্তিযুদ্ধে ত্রিপুরার যথেষ্ট অবদান ছিল৷ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ক্যাপ্ঢেন বি আর চ্যাটার্জি৷ আজ চড়িলামে তাঁর ভিটেতে গিয়েছেন মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের প্রতিনিধিরা৷ এদিন প্রতিনিধি দলে ছিলেন, ট্রাস্টের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কুমিল্লার এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, রোস্তম আলি, আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার কিরীটি চাকমা এবং বিশালগড় মহকুমা শাসক ও চড়িলাম বিজেপি মন্ডল সভাপতি তাপস দাস৷


আজ বাংলাদেশের মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের প্রতিনিধিরা ক্যাপ্ঢেন চ্যাটার্জির ভিটে ঘুরেফিরে দেখেছেন৷ তাঁর ছেলে রাজীব চ্যাটার্জি প্রস্তাব দিয়েছেন, এই স্থানে ভারত ও বাংলাদেশ সরকার মিলে স্মৃতি সৌধ তৈরী করতে চায় তাহলে এই জমি তিনি দান করতে প্রস্তুত৷ এ-কথা শুনে বাংলাদেশের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, তিনি বাংলাদেশে ফিরে গিয়ে সংসদে বিষয়টি তুলবেন৷


এদিকে, বাংলাদেশের প্রতিনিধি দলকে কাছে পেয়ে দীর্ঘ বছরের জমে রাগ ঝারলেন চড়িলামবাসী৷ মূলত, ক্যাপ্ঢেন চ্যাটার্জিকে তাঁর অবদানের কোন মূল্য না দেওয়ায় বাংলাদেশের প্রতিনিধিদের কাছে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা৷ তাঁদের বক্তব্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্ঢেন যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন৷ কিন্তু, বাংলাদেশ সরকার তা মনে রাখেনি৷ তাঁকে যোগ্য সম্মান দেওয়ার প্রয়োজন বোধ করেনি৷ তাই ক্যাপ্ঢেন চ্যাটার্জিকে বীর উত্তম পুরস্কারে ভূষিত করা হোক, দাবি জানান তাঁরা৷ এ-কথায় বাংলাদেশের এমপি অনেকটা বিদ্রুপের সুরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বীর উত্তম পুরস্কার এখনো দেওয়া হয়নি৷


এদিন ওই প্রতিনিদি দলের সদস্যরা চড়িলাম চেছড়িমাই গ্রাম পঞ্চায়েতের চ্যাটার্জি কলোনী স্থিত গঙ্গা-যমুনা ক্যাম্পের স্থলের মাটি সংগ্রহ করে নিয়ে গেছেন৷ ওই মাটি বাংলাদেশে সংরক্ষণ করা হবে তাঁরা জানিয়েছেন৷ এদিকে, আজ তাঁরা সোনামুড়া মহকুমায় ইয়ুথ হোস্টেলে মুক্তি যুদ্ধা স্মৃতি সৌধ ঘুরে দেখেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top