News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ বিভ্রাট, তুলাশিখরে মার খেলেন নিগমের কর্মী
Image

বিদ্যুৎ বিভ্রাট, তুলাশিখরে মার খেলেন নিগমের কর্মী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৪ সেপ্ঢেম্বর৷৷ ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে অহেতুক মার খেলেন তুলাশিখর সাব-ডিভিশনের নিরীহ নৈশকালীন বিদ্যুৎ কর্মীরা৷ উত্তেজিত জনতার মারে হাত ভেঙ্গে গেল নিগমের সিনিয়র হেলপার জহর মুন্ডার৷ এছাড়া আহত হয়েছেন বিপিন দেববর্মা সহ বেশ কয়েকজন বিদ্যুৎ কর্মী৷ মঙ্গলবার রাত এগারোটায় তুলাশিখর বিদ্যুৎ সাব ডিভিশন কার্যালয়ের ভিতরে ঢোকে উত্তেজিত জনতা লাঠি-সোঠা নিয়ে আক্রমণ চালায় কর্তব্যরত বিদ্যুৎ কর্মীদের উপর৷


খবর দেওয়া হয় সিনিয়র ম্যানাজার মনীন্দ্র দেববর্মাকে৷ অভিযোগ সরকারী দায়িত্ব পালন করতে গিয়ে কর্মস্থলে আক্রান্ত বিদ্যুৎকর্মীরা রক্তাক্ত ও আহত অবস্থায় পড়ে থাকলেও কর্তৃপক্ষ প্রয়োজনীয় কোন পদক্ষেপ গ্রহণ করেননি৷ তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হয়নি৷ হাসপাতালে চিকিৎসাধীন জওহর মুন্ডাকে বিদ্যুৎ নিগমের তরফে সাহায্য করা তো দূরের কথা ঘটনার পর দিনও তার খোঁজ খবর নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেন নি বিদ্যুৎ নিগমের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা৷
সিনিয়র ম্যানেজারের ভূমিকায় নিগমের কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

স্থানীয় ক্লাবের সদস্যরা খবর পেয়ে দমকল বাহিনীকে ফোন করেন৷ সেখান থেকে দমকল বাহীনি কর্মীরা আহত বিদ্যুৎ কর্মীদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ গত ২৬ আগস্ট সিনিয়র ম্যানেজারের গাফিলতির কারণে অমৃত দেববর্মা নামে এক অস্থায়ী বিদ্যুৎ কর্মী লাইনের সারাইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বর্তমানে চিকিৎসাধীন৷ সেক্ষেত্রেও, বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার কোন দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top