News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় লোকালয়ে হরিণ শাবক, মৃত্যু হাসপাতালে
Image

কদমতলায় লোকালয়ে হরিণ শাবক, মৃত্যু হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৪ সেপ্ঢেম্বর৷৷ খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে অবশেষে বেঘোরে প্রাণ হারাল একটি হরিণ শাবক৷ মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে অসমের সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর গ্রামে৷


জানা গেছে, বুধবার সকালে বছর দেড়েকের একটি হরিণ শাবক জনপদে এসে পায়চারী করছিল৷ হরিণের বাচ্চা দেখে স্থানীয় কতিপয় কৌতূহলী যুবক তাকে ধরতে ছুটোছুটি করেন৷ তখন তাকে কয়েকটি লাঠির ঘা-ও খেতে হয়েছে৷ এক সময় তাদের হাতে ধরা পড়ে নিরীহ হরিণ শাবকটি৷ তাকে গ্রামের জনৈক গৌরমোহন দাসের বাড়িতে বেঁধে রেখে খবর দেওয়া হয়ে স্থানীয় বন দফতরে৷


খবর পেয়ে দুপুরের দিকে দলবল নিষে গৌরমোহন দাসের বাড়ি আসেন পানিসাগর ফরেস্ট প্রটেকশন ইউনিটের ইনচার্জ ফাংকিমা ডার্লং৷ তাঁরা হরিণ শাবকটিকে উদ্ধার করে নিয়ে যান ধর্মনগর পশু হাসপাতালে৷ কিন্তু শেষ রক্ষা হষনি৷ চিকিৎসা শুরুর প্রায় দুঘণ্টা পর বিকেলের দিকে হাসপাতালে প্রাণ হারায় হরিণ শাবকটি৷


এ ঘটনায় এলাকার পরিবেশপ্রেমীরা নানা প্রশ্ণ তুলেছেন৷ হরিণ শাবকের মৃত্যুর জন্য নানা কারণ তুলে তাঁরা বন বিভাগকে দায়ী করেছেন৷ অনেকে বলছেন, হরিণ শাবকটি যথাসময়ে চিকিৎসা পায়নি, তাই মৃত্যু হয়েছে তার৷ আবার অনেকে এ ঘটনার জন্য গ্রামের যুবকদের দায়ী করছেন৷ তাঁদের বক্তব্য, তাড়িয়ে লাঠিপেটা করার জন্য মারা গেছে এক অবলা পশুসম্পদ৷


এদিকে মৃত হরিণ শাবকের ময়না তদন্ত করে তাকে মাটিতে পোঁতা হয়েছে৷ ফরেস্ট প্রটেকশন ইউনিটের ইনচার্জ ফাংকিমা ডার্লং জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে৷ সে অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান ডার্লং৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top