News Flash

  • Home
  • Uncategorized
  • ১৪ দিনের জন্য তিহার জেলে পাঠানো হল চিদম্বরমকে
Image

১৪ দিনের জন্য তিহার জেলে পাঠানো হল চিদম্বরমকে

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.) :  আইএনএক্স মিডিয়া মামলায় ১৪ দিনের জন্য পি চিদম্বরমকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা নির্দেশ দিল সিবিআই-এর বিশেষ আদালত। ফলে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিহার জেলে থাকতে হবে দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

বৃহস্পতিবার চিদাম্বরমের সিবিআই হেফাজতে থাকার মেয়াদ শেষ হয়েছিল। তাকে এদিন সিবিআই আদালতে হাজির করা হয়েছিল।  আদালত তাকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিলে চিদাম্বরম কারাগারের ভেতরে ওষুধ, পশ্চিমী ধাঁচের শৌচাগার ও জেড পর্যায় নিরাপত্তা দেওয়ার আবেদন আদালতের কাছে করেন। পাশাপাশি তাঁকে পৃথক সেলের রাখারও আবেদন আদালতের কাছে করেন তিনি। প্রাক্তন অর্থমন্ত্রীর সেই আর্জি মেনে নিয়েছে আদালত। অন্যদিকে সলিসিটার তুষার মেহেতা আদালতকে আশ্বাস্ত করে জানিয়েছিলেন যে চিদাম্বরমকে পর্যাপ্ত সুরক্ষা দেওয়া হবে। আদালত বিচারবিভাগীয় হেফাজতে রাখা নির্দেশ দিলে  চিদাম্বরম তার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন প্রত্যাহার করেন।

বৃহস্পতিবার শুনানির সময় সলিসিটার জেনারেল তুষার মেহেতা আদালতকে বলেছিলেন যে সুপ্রিম কোর্ট ইডি মামলায় পি চিদাম্বরমের আগাম জামিনের আবেদন নাকচ করে দিয়েছে।  সিবিআই হেফাজতের বিরুদ্ধে দায়ের করা আবেদনও চিদাম্বরম প্রত্যাহার করে নিয়েছেন।  এক্ষেত্রে রিমান্ডকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনের শুনানির সময় সমস্ত অন্তর্বর্তীকালীন আদেশ বাতিল করা হয়েছে। তিনি সিবিআইয়ের পক্ষে চিদাম্বরমের বিচারবিভাগীয় হেফাজতের দাবি করেছিলেন, কিন্তু চিদাম্বরমের পক্ষে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল বিচারবিভাগীয় হেফাজতের দাবিটির বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন যে চিদাম্বরমের বিরুদ্ধে কিছুই পাওয়া যায়নি। কোনও অভিযোগপত্র দাখিল করা হয়নি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top