News Flash

  • Home
  • Uncategorized
  • সব্জি বোঝায় ট্রাকে তল্লাসি চালিয়ে ১৭ লক্ষ টাকার ফেন্সিডিল বাজেয়াপ্ত তেলিয়ামুড়ায়
Image

সব্জি বোঝায় ট্রাকে তল্লাসি চালিয়ে ১৭ লক্ষ টাকার ফেন্সিডিল বাজেয়াপ্ত তেলিয়ামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ সেপ্ঢেম্বর ৷৷ রাজ্যে নেশা পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে৷ গত মধ্যরাতে আসাম-আগরতলা জাতীয় সড়কে তেলিয়ামুড়া থানা এলাকার হাওয়াইবাড়িতে সবজি বোঝাই একটি লরি আটক করে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে৷ গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া ট্রাফিক ডিএসপি এবং তেলিয়ামুড়া থানার পুলিশের সহায়তায় হানাদারি চালিয়ে ১৭ লাখ টাকার কফ সিরাপ উদ্ধার করল৷


এযাবৎ কালের মধ্যে পুলিশের সবচেয়ে বড় ধরনের সাফল্য এটি৷ তেলিয়ামুড়া ট্রাফিক ডিএসপি সোনাচরণ জমাতিয়া খবর পান সবজি বোঝাই ৪০৭ ক্যান্ডার ট্রাক দিয়ে কফ সিরাপ পাচার হবে৷ এই খবরের ভিত্তিতে ডিএসপি সোনাচরণ জমাতিয়া থানার পুলিশের সহায়তা নিয়ে হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে উৎ পেতে বসেন৷ সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ টিআর০১একে-১৫৭২ নম্বরের ক্যান্টার ট্রাকটি আসতেই গাড়িটিকে থামায় পুলিশ৷ এবার গাড়ি দাঁড় করিয়ে চালক পালিয়ে যায়৷


পরে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৫টি বস্তা ভর্তি এসকফ ও ফেন্সিডিল আটক করে৷ উদ্ধারকৃত সামগ্রী থানায় নিয়ে আসে৷ পুলিশ বস্তাগুলি খুলে ৪ হাজার ৭শ ৭৫টি অবৈধ কফ সিরাপ পায়৷ আটক করা হয় লরিটিকে৷ পুলিশ জানায় আটককৃত সামগ্রীর বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা৷ এ ব্যাপারে ট্রাফিক ডিএসপি সোনাচরণ জমাতিয়া বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷ ট্রাফিক পুলিশের ডিএসপি’র নেতৃত্বে এই সকল অভিযান আবারও প্রমাণ করছে রাজ্যে নেশা কারবারীরা এখনও সক্রিয় রয়েছে৷ তারা কৌশল বদল করে করে নেশা পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top