News Flash

Image

ধস শেয়ার বাজারে

মুম্বাই, ৩ সেপ্টেম্বর (হি. স.) :  শেয়ার বাজারে বড়সড় ধস নামল। মঙ্গলবার বাজার খুলতেই সেনসেক্স পড়ে যায় ৬২২ পয়েন্ট। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি প্রায় ৫০ পয়েন্ট নেমে যায়। গোটা দিন আর এই ধাক্কা সামলাতে পারেনি শেয়ার বাজার। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনসেক্স ৭২৭পয়েন্ট নেমে দাঁড়িয়ে আছে ৩৬ হাজার ৬০৫ পয়েন্টে। অন্যদিকে নিফটি ২০৬ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ১০ হাজার ৮১৭ পয়েন্টে।

সোমবার গণেশ চতুর্থী উপলক্ষে বন্ধ ছিল বাজার। মঙ্গলবার সকালে বাজার খুলতেই ব্যাংকের শেয়ারে ধস নামতে থাকে। বেশিরভাগ রাষ্ট্রায়ত্ব ব্যাংকের শেয়ারই এক ধাক্কায় অনেকটা কমে যায়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম প্রায় সাড়ে ৮ শতাংশ কমে দাঁড়ায় মাত্র ৫৯ টাকা ৮০ পয়সা। কানাড়া ব্যাংকের শেয়ারের দাম কমে হয়েছে ২০৩ টাকা ৯০ পয়সা। কর্পোরেশন ব্যাংকের শেয়ারের মূল্য কমেছে প্রায় ৯.৩ শতাংশ। রেকর্ড পতন হয়েছে ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়ার শেয়ারেও। এদিন ইউবিআইয়ের শেয়ারের দাম ছিল ৫৪ টাকা ৯০ পয়সা। যা গত ৫২ সপ্তাহের মদ্যে সর্বনিম্ন। একমাত্র অন্ধ্র এবং সিন্ডিকেট ব্যাংক ছাড়া সমস্ত ব্যাংকের শেয়ারই এদিন ছিল নিম্নমুখী। এর সার্বিক প্রভাব বাজারে পড়েছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top