News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে পথের বলি দুই গুরুতর আহত আরও দু’জন
Image

পৃথক স্থানে পথের বলি দুই গুরুতর আহত আরও দু’জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ পথ নিরাপত্তা পক্ষ চলাকালে রাজ্যে দুর্ঘটনার হার বেড়েই চলেছে৷ বিলোনীয়া, শান্তিরবাজার এবং কদমতলায় তিনটি পৃথক পথ দুর্ঘটনায় দুই জনের মৃত্যু এবং অপর দুই জন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷ মঙ্গলবার বিকেলে ৪টা ১৫ মিনিট নাগাদ দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার জেলা হাসপাতালে দুর্ঘটনাগ্রস্থ দুই মহিলাকে নিয়ে আসে৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এর সঙ্গে কথা বলে জানা যায়, দমকল বাহিনীর লোকজন কোনোপ্রকার কথাবার্তা ছাড়াই দুই জনকে হাসপাতালে রেখে চলে যায়৷


ডাক্তার জানান, এই দুই মহিলার মধ্যে একজনের বয়স আনুমানিক ৩০ বছর ও অপর একজনের বয়স আনুমানিক ২০ বছর৷ হাসপাতালের চিকিৎসক দুই জনকে দেখার পর ৩০ বছর বয়সের মহিলাকে মৃত বলে ঘোষণা করেন ও ২০ বছরের মহিলাটির অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন৷ দুই মহিলার পরিচয় জানা যায়নি৷ জানা যায় টি আর ০১ ই ১০০২ নম্বরের দমকল বাহিনীর গাড়িটি সাব্রুম মহকুমার৷ লোকগুঞ্জনে শুনা যাচ্ছে ফায়ারসার্ভিস এর গাড়িটি মহিলার সুকটিতে ধাক্কা দিয়ে আহত করেছে৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছেন ও ঐ দুই মহিলার পরিচয় জানার চেষ্টা করছে৷ এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে পুলিশ কিপ্রকার পদক্ষেপ গ্রহণ করে৷


এদিকে, বিলোনিয়া নেতাজীপল্লী এলাকায় বীভৎস যান দুর্ঘটনায় নিহত হয় এক বাইক চালক৷ বাসের ফ্রন্ট এক্সেলে আটকে যায় বাইক চালক আবুল মিঞা৷ কিন্তু তার মৃতদেহ উদ্ধার করতে লাগে এক ঘণ্টা৷ প্রশ্ণের মুখে পরে বিপর্যয় মোকাবেলা৷ সাতমুড়ায় অপর দুর্ঘটনায় গুরুতর আহত দিগ্বিজয় দে (২৫)৷
অন্যদিকে, রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ প্রতিদিনই কোন না কোন স্থানে দুর্ঘটনা ঘটে চলেছে৷ মঙ্গলবার কদমতলায় বাইক ও বাইসাইকেল আরোহীর মধ্যে সংঘর্ষের ফলে গুরুতর জখম দুই ব্যক্তি৷ ঘটনা কদমতলা থানাধীন পূর্ব বাজার এলাকায়৷ আজ সকাল আনুমানিক ১১টা নাগাদ কদমতলা বাজার থেকে সত্যব্রত নমঃ (১৭) নামে এক বাইসাইকেল আরোহী পূর্ব বাজারের দিকে আসছিল৷ তখন একইদিক থেকে আসা একটি কেএ ০৩বিসি-১০৮৭ নাম্বারের একটি বাইক হঠাৎ এসে সজোরে বাইসাইকেল আরোহীকে ধাক্কা মারে৷


এতে ঘটনাস্থলেই বাইসাইকেল ও বাইক আরোহী মাটিতে ছিটকে পড়ে৷ গুরুতর জখম হয় বাইসাইকেল আরোহী সত্যব্রত নমঃ৷ তার বাড়ি আসামের কাঁঠালতলী থানাধীন কয়লাঘাট গ্রামে৷ অপরদিকে বাইক আরোহী জুয়েল আহমেদ (১৯) এর বাড়ি কদমতলা থানাধীন কালাগাঙের পার গ্রামের ২নং ওয়ার্ডে৷ ঘটনার সঙ্গে সঙ্গেই কদমতলা থানা এসে গুরুতর আহতদের কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে৷ এদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি বাইসাইকেল আরোহী তার সঠিক পথে যাচ্ছিল, এমন সময় বাইক আরোহী জুয়েল আহমেদ উল্টো পাশে এসে তাকে ধাক্কা মারে৷ আর তাতেই এই দুর্ঘটনা সংগঠিত হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top