News Flash

  • Home
  • Uncategorized
  • মন্দার জের, সেপ্টেম্বর মাসে দুদিন উত্পাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মারুতি সুজুকি
Image

মন্দার জের, সেপ্টেম্বর মাসে দুদিন উত্পাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.) : কর্মীকে ছাঁটাইয়ের পর এবার দুদিন উত্পাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মারুতি সুজুকি | বুধবার মারুতি সুজুকির পক্ষ থেকে জানান হয়েছে, সেপ্টেম্বর মাসের ৭ ও ৯ তারিখ গুরুগ্রাম ও মানেসরের কারখানায় সম্পূর্ণভাবে বন্ধ থাকবে উত্পাদন। খরচ কমানোর জন্যই এমন সিদ্ধান্ত। 

মন্দার বাজারে অস্তিত্ব টিকিয়ে রাখতে গত মাসে কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নেয় মারুতি সুজুকি। কয়েকদিন আগেই প্রায় ৩,০০০ কর্মীকে ছাঁটাই করে মারুতি সুজুকি। এবার পরিস্থিতি সামাল দিতে উত্সবের মরসুমের আগে ২ দিনের জন্য উত্পাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল তারা। বুধবার মারুতি সুজুকি জানিয়েছে, চলতি মাসের ৭ ও ৯ তারিখ গুরুগ্রাম ও মানেসরের কারখানায় সম্পূর্ণভাবে বন্ধ থাকবে উত্পাদন। খরচ কমানোর লক্ষ্যে এমন সিদ্ধান্ত। 

সামনেই উৎসবের মরসুম। সেপ্টেম্বর-অক্টোবর মাসে প্রতি বছরেই গাড়ির বাজারে বৃদ্ধি পায় চাহিদা। দুর্গাপুজো ও দীপাবলিতে বাড়ে গাড়ির বিক্রি। সেই ২ মাসের আগে এহেন সিদ্ধান্ত থেকে মারুতি সুজুকির সংকটজনক পরিস্থিতি স্পষ্ট। 

বিশেষজ্ঞদের মতে, গোটা বিশ্বেই এখন চলছে আর্থিক মন্দা, তার প্রভাব পড়েছে ভারতেও। এর সঙ্গে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে জিএসটি-এর বোঝা। তা ছাড়া অর্থনৈতিক পরিস্থিতির কারণে দেশের মানুষের হাতে নগদ টাকার পরিমাণও কম। জুলাই মাস থেকেই দেশজুড়ে গাড়ির বাজারে মন্দা ক্রমশই প্রকট। টানা ৯ মাস নিম্নমুখী গাড়ির বাজার। পরিসংখ্যান বলছে, প্রায় ১৯ বছর আগে ২০০০ সালের ডিসেম্বরে দেখা গিয়েছিল এমন মন্দা।  

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top