News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরের শান্তি বিঘ্নিত করতে অবিরাম প্রচেষ্টা চালাচ্ছে পাকিস্তান, মদত দিচ্ছে সন্ত্রাস-অনুপ্রবেশেও : ধিলোন
Image

কাশ্মীরের শান্তি বিঘ্নিত করতে অবিরাম প্রচেষ্টা চালাচ্ছে পাকিস্তান, মদত দিচ্ছে সন্ত্রাস-অনুপ্রবেশেও : ধিলোন

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (হি.স.): কাশ্মীর ইস্যুতে পাকিস্তান রীতিমতো উঠেপড়ে লেগেছে| ভূস্বর্গের শান্তি বিঘ্নিত করতে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান| এমনকি ভারতীয় ভূখণ্ডে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশেও মদত দিচ্ছে পাকিস্তান| ৱুধবার উদ্বেগ প্রকাশ করে এমনই মন্তব্য করলেন চিনার কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কে জে এস ধিলোন| শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লেফটেন্যান্ট জেনারেল ধিলোন জানিয়েছেন, ‘কাশ্মীর উপত্যকার শান্তি বিঘ্নিত করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে পাকিস্তান| কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদীদের ঢোকাতে সমস্ত ধরনের প্রচেষ্টা চালাচ্ছে পাকিস্তান| গত ২১ আগস্ট দু’জন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে| দু’জনই লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত|’

গত ৬ আগস্ট পাথরের আঘাতে গুরুতর জখম হয়েছিলেন আসরার আহমেদ খান| দীর্ঘ দিন হাসপাতালে চিকিত্সাধীন থাকার পর মঙ্গলবারই মৃত্যু হয়েছে আসরার আহমেদ খানের| লেফটেন্যান্ট জেনারেল জানিয়েছেন, ‘গত ৬ আগস্ট পাথরের আঘাতে গুরুতর জখম হয়েছিলেন আসরার আহমেদ খান, মঙ্গলবার সৌরার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে| এর ফলে বিগত ৩০ দিনে কাশ্মীরে মৃত্যু হয়েছে পঞ্চম সাধারণ নাগরিকের| সন্ত্রাসবাদী, পাথর নিক্ষেপকারী এবং পাকিস্তানের হাতের পুতুলের জন্যই আসরারের মৃত্যু হয়েছে|’

এদিনই শ্রীনগরের পড়ুয়াদের সঙ্গেও কথা বলেছেন লেফটেন্যান্ট জেনারেল ধিলোন| পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে ধিলোন বলেছেন, ‘সকলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি| কঠোর নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করুন, মাদক থেকে দূরে থাকুন, বন্দুক থেকে দূরে থাকুন| পড়াশোনা মনোনিবেশ করুন, নিজের জন্য ভবিষ্যত তৈরি করুন| বাবা-মা এবং শিক্ষকদের গর্বিত করুন|’

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top