News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত শিক্ষক পলাতাক
Image

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত শিক্ষক পলাতাক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩ সেপ্ঢেম্বর ৷৷ মনুভ্যালি চা-বাগান শ্রমিকের নাবালিকা কন্যাকে সুকল চলাকালে সুকলেই গুণধর এক শিক্ষক বই, খাতা, ব্যাগ ইত্যাদি দেবার প্রলোভন দিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন৷ এ ব্যাপারে কৈলাসহর মহিলা থানায় মামলা দায়ের হয়েছে৷


আবারও কৈলাসহর মহিলা থানার অন্তর্গত মনুভ্যালি এলাকায় নাবালিকা মেয়েকে শ্লীলতাহানির শিকার হতে হল৷ ঘটনা কৈলাসহর মহকুমার চন্ডিপুর ব্লকের অন্তর্গত মনুভ্যালি গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ড এলাকায়৷ হতদরিদ্র এক বাগানশ্রমিকের ১১ বছরের মেয়ে মনু ভ্যালি টি ই হাই সুকলের পঞ্চম শ্রেণি পড়াশোনা করে৷ সুকলেরই এক শিক্ষক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ক্লাস রুম থেকে ডেকে নিয়ে ছাত্রীটিকে বই-খাতা-কলম জুতো জামা ব্যাগ ইত্যাদি দেওয়ার প্রলোভন দিয়ে ছাত্রীর শ্লীলতাহানি করে এবং ধর্ষণ করার চেষ্টা করেও বলে অভিযোগ করেন ছাত্রীটির বাবা৷ গরিব অসহায় হতদরিদ্র মেয়েটি বাড়িতে এসে বাবাকে ঘটনাটি বলে৷


বাবা ঘটনাটি শুনে সুকলের প্রধান শিক্ষককে বলার পরও কোনো বিচার না পেয়ে অবশেষে কৈলাসহর মহিলা থানায় অভিযুক্ত সেই শিক্ষকের নামে লিখিত অভিযোগ করেন৷ কৈলাসহর থানা মহিলা থানা মামলাটি নথিভুক্ত করে৷ মামলা আইপিসি ধারা প্রয়োগ করেছে পুলিশ৷ অভিযুক্ত সেই গুণধর শিক্ষকের নাম চিন্ময় মালাকার৷ ঘটনাটি গত ২৯ আগস্ট৷ চারদিন অপেক্ষা করার পরও সুকলের তরফে কোন ধরনের সুবিচার না পাওয়ায় ছাত্রীটির বাবা দোসরা সেপ্ঢেম্বর মঙ্গলবার সকালে মহিলা থানায় অভিযোগ করে অভিযুক্ত শিক্ষক চিন্ময় মালাকারের বিরুদ্ধে৷ অসহায় হতদরিদ্র নির্যাতিতার পিতা প্রশ্ণ শিক্ষাঙ্গনে যদি ছাত্রীর নিরাপত্তা না থাকে তাহলে এ সমাজে বেঁচে থেকে আর কি লাভ৷ তিনি অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান৷


পুলিশ মামলাটি নথিভুক্ত করে নির্যাতিতা ছাত্রীর জবানবন্দি নেওয়ার জন্য মঙ্গলবার দুপুরে কৈলাসহর আদালতে প্রেরণ করে৷ এ ব্যাপারে সুকলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতে চাইলে তিনি কোনো ধরনের প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন৷ গত ৩১ আগস্ট জগন্নাথপুরে নাবালিকা ধর্ষণের ঘটনার মামলার ক্ষেত্রেও পুলিশ এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি৷ কৈলাসহর মহিলা থানার নিষ্ক্রিয়তায় জনমানসে ক্রমশ ক্ষোভের সঞ্চার হচ্ছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top