News Flash

  • Home
  • Uncategorized
  • চিটফান্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেবে রাজ্য
Image

চিটফান্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেবে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর৷৷ চিটফাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ ফিরিয়ে দেবে রাজ্য সরকার৷ সোমবার বিধানসভায় দ্ব্যর্থহীন ভাষায় এ-কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তার কথায়, রাজ্যে চিটফান্ড সংস্থার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের গচ্ছিত অর্থ ফেরত দেওয়া হবে৷


সোমবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্ণোত্তর পারবে ট্রেজারী বেঞ্চের সদস্য সুধাংশু দাসের প্রশ্ণের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন থানায় এনবিএফসি-র বিরুদ্ধে মোট ৮৩টি মামলা নথিভূক্ত হয়েছে৷ এই মামলাগুলির মধ্যে পাঁচটির সিবিআই তদন্ত করে চার্জশিট দিয়েছে৷
তিনি আরও জানান, বাকি ৭৮টি মামলা রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী সংস্থা (এসআইটি) তদন্ত করছিল৷ এর মধ্যে চারটি মামলা অন্য তিনটি একই এনবিএফসি-র বিরুদ্ধে হওয়ায় পরবর্তী সময়ে জুড়ে দেওয়া হয়৷ ফলে অবশিষ্ট মামলার সংখ্যা দাঁড়ায় ৭৪৷

তিনি বলেন, পরবর্তী সময়ে রাজ্য সরকার অবশিষ্ট ৭৪টি মামলাই সিবিআই-কে দিয়ে তদন্ত করানোর সিদ্ধান্ত নিয়ে এর জন্য প্রয়োজনীয় নোটিফিকেশনও ইস্যু করা হয়েছে৷ এই মামলাগুলি সিবিআইকে দিয়ে তদন্ত করানোর জন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছিলেন৷
মুখ্যমন্ত্রী জানান, গত ২২ আগস্ট হাইকোর্টের নির্দেশ অনুসারে সিবিআই নীতিগতভাবে রোজভ্যালি গ্রুপ অব কোম্পানির বিরুদ্ধে দায়েরকৃত তিনটি মামলার তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে৷


এদিকে সুধাংশুবাবুর অতিরিক্ত প্রশ্ণের জবাবে মুখ্যমন্ত্রীর দাবি, আমানতকারীদের গচ্ছিত ফেরাতের ব্যবস্থা করবে রাজ্য সরকার৷ তার কথায়, চিটফান্ড সংস্থা গুলির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের গচ্ছিত অর্থ ফেরত দেওয়া হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top