News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত
Image

ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর ৷৷ ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার শিশুবিহার মিলনায়তনে এক সম্মেলনের আয়োজন করা হয়৷ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ রেবতী ত্রিপুরা৷ টেট টিচারদের বিভিন্ন সমস্যা ও দাবিসনদ সাংসদ রেবতী ত্রিপুরার হাতে তুলে দেওয়া হয়৷ এইসব দাবি পূরণে রাজ্য সরকার আন্তরিক পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান সাংসদ শ্রী ত্রিপুরা৷


ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মেলন উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, শিক্ষা হল জাতির মেরুদণ্ড৷ শিক্ষকদের আমরা কর্মচারী হিসেবে মনে করি না৷ তারা হলেন, দেশের মূল কান্ডারী৷ মানবসম্পদ তৈরির মূল কারিগর৷ ছেলে-মেয়েদের মানুষ করানোর জন্য মা-বাবার পর রয়েছে শিক্ষকের স্থান৷ রাজ্যকে উন্নত করা, এগিয়ে নিয়ে যাওয়া, শিক্ষার মান উন্নত করা এবং ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলার দায়িত্ব শিক্ষকদেরও৷ সরকারের চিন্তাধারা শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া৷ শিক্ষকরা সেই দায়িত্ব যথাযথবাবে পালন করছেন বলে উল্লেখ করেন সাংসদ রেবতী ত্রিপুরা৷


তিনি বলেন, রাজ্য সরকারের মেয়াদ হল ৫ বছর৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দায়িত্ব গ্রহণ করার পর রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনবছর সময়কালের মধ্যেই ত্রিপুরাকে মডেল রাজ্যে পরিণত করা হবে৷ আমরা সকলে মিলে কাজ করলে মুখ্যমন্ত্রীর সেই স্বপ্ণ বাস্তবায়ন করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি৷

টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবি সম্পর্কে জানতে চাওয়া হলে সাংসদ বলেন, শিক্ষকদের প্রতি বর্তমান রাজ্য সরকার যথেষ্ট সহানুভূতিশীল৷ রাজ্য সরকার ১৩ হাজার কোটি টাকা ঘাটতি নিয়ে কাজ শুরু করেছে৷ তারপরও কর্মচারীদের সপ্তম বেতনক্রম প্রদান সহ রাজ্যের উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে৷ টেট টিচার্সদেরকেও বঞ্চিত করা হবে না বলে তিনি উল্লেখ করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top