News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে উপর্যুপরি হত্যাকান্ড, প্রতিবাদে সভা মহিলা মোর্চার
Image

ধর্মনগরে উপর্যুপরি হত্যাকান্ড, প্রতিবাদে সভা মহিলা মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ বীনা দে হত্যাকারী রজত তাঁতীর আমৃত্যু সশ্রম কারাবাসের শাস্তি ঘোষণা করেন শনিবার উত্তর ত্রিপুরার জেলা ও দায়রা বিচারক গৌতম সরকার৷ এরপর ধর্মনগর মণ্ডলের মহিলা মোর্চা, যুব মোর্চার উদ্যোগে বীনার আত্মার শান্তি কামনা করে ধর্মনগর নেতাজী মূর্তির পাদদেশে এক শোক সভার আয়োজন করা হয়৷ সেই সভায় উপস্থিত ছিলেন নারী নেত্রী রুপালি অধিকারি ত্রিপুরা মহিলা কমিশন এর চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, মণ্ডল সভাপতি অলকেশ আদিত্য, সমাজসেবী রঞ্জন গোস্বামী, সহ অন্যান্য নেতৃত্বরা৷


ধর্মনগরের বীনা দে হত্যাকারীর আজ আমৃত্যু সাজা ঘোষণায় ধর্মনগরবাসী এবং প্রয়াতের পরিবার পরিজনরা স্বস্তি ফিরে পেয়েছেন৷ তার আত্মার চির শান্তি কামনা করে ধর্মনগরে শোকসভা সংগঠিত করা হয়৷ উল্লেখ্য, বিগত এক মাসের মধ্যে ধর্মনগের আরও দুটি হত্যার প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়৷ পরিকল্পিতভাবে গৃহবধূ সোমাকে যারা হত্যা করেছে তার প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে ও গৃহবধূ হত্যাকারীর কঠোর শাস্তি আবেদন জানিয়ে এদিনের সভা অনুষ্ঠিত হয়৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে নারীনেত্রী রুপালি অধিকারি বলেন, নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নারী নির্যাতন কিছুটা কমেছে, কিন্তু এক মাসের মধ্যে আরও কিছু নরপিচাশ এ ধরনের ঘনটা সংগঠিত করেছে৷


নারীদের উপর অত্যাচার ও তাদের খুন করা হচ্ছে৷ নারী নির্যাতনের পেছনে কারণ হচ্ছে নেশা দ্রব্য৷ এই নেশা সামগ্রী ব্যবহার করে এই নারী নির্যাতন দিন দিন বেড়েই চলছে৷ তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্বপ্ণ হলো নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ৷ সেই স্বপ্ণ ধীরে ধীরে বাস্তবে পরিলক্ষিত হতে চলেছে৷ ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী বলেন , আজকের এই সভায় বীনার আত্মার শান্তি পাবে৷ তার আত্মার সদ্গতি কামনাতেই এই সভা৷


বিগত এক মাসে নারী নির্যাতন বেড়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন৷ ধর্মনগরে এক মাসে যে নারী নির্যাতত সংগঠিত হয়েছে তার সঠিক বিচার পাইয়ে দেবে মহামান্য আদালত৷ এদিকে অলকেশ আদিত্য বলেন কিছুদিন আগে সোমা দাসকে যেভাবে হত্যা করা হয়েছে তার সঠিক তদন্ত না করে জামাই আদরে বসিয়ে রাখলেন সিপিএম নেতা সমীরণ দাসকে৷ এমনটাই বক্তব্য রাখলেন অলকেশ আদিত্য৷ তিনি আরো বলেন, সিপিএম আমলে যেভাবে প্রশাসন চলছিল সেইভাবে চলছে ধর্মনগরের মহিলা থানা৷
মহিলা থানার বিরুদ্ধে নানান অভিযোগ উঠছে৷

অভিযোগ অনেকক্ষেত্রেই অভিযোগের সঠিত তদন্ত না করে আসামিকে ছেড়ে দেন৷ সোমা দাসের মামি ও অমিতা বোন কেঁদে কেঁদে বলেন যে, বীনা হত্যা মামলার মত সঠিক তদন্ত করে তাদের হত্যাকারীদের কঠোর শাস্তির জন্য যেন ব্যবস্থা করে প্রশাসন৷ বীনার মা অশ্রুজলে কেঁদে কেঁদে বললেন, বিনার মতো ঘটনা আর যাতে কারোর সাথে না হয়৷ কোন মায়ের কোল যাতে এইভাবে খালি না হয়৷ বীনার শোক সভায় উপস্থিত সকলেই আদালতের ভূমিকায় সন্তোষ ব্যক্ত করেছেন৷ এ ধরণের রায়ের ফলে আদালতের প্রতি মানুষের বিশ্বাস বেড়ে যাবে বলে তারা অভিমত ব্যক্ত করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top