News Flash

  • Home
  • Uncategorized
  • আমতলীতে গাড়ি আটক করে ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার মহিলাসহ চালক
Image

আমতলীতে গাড়ি আটক করে ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার মহিলাসহ চালক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১ সেপ্ঢেম্বর ৷৷ আমতলি থানার পুলিশ আমতলি নাকা পয়েন্টে একটি মারুতী গাড়ি আটক করে এক মহিলাকে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করেছে৷ উদ্ধারকৃত ব্রাউন সুগারের পরিমাণ ১০ গ্রাম৷ এছাড়া ১৪০টি খালি কৌটা উদ্ধার হয়েছে৷ এই ঘটনায় মহিলা সহ গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে৷ মহিলার নাম রঞ্জিতা ঘোষ বণিক এবং গাড়ির চালকের নাম মরণ শীল৷
রাজ্য সরকার রাজ্যকে নেশামুক্ত করার জন্য কঠোর মনোভাব গ্রহণ করলেও নেশা কারবারীরা নয়া নয়া কৌশলে তাদের বাণিজ্য চালিয়ে যাচ্ছে৷

মহিলাদেরকেও নেশা কারবারে যুক্ত করছে নেশা কারবারীরা৷ গতকাল রাতে আমতলি থানার পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে আমতলি নাকা পয়েন্টে একটি মারুতী গাড়ি আটক করে৷ গাড়িটির নম্বর টিআর০৩এল-০৫৪১৷ ওই গাড়িতে এক মহিলা ছিল৷ মহিলার নাম রঞ্জিতা ঘোষ বণিক৷ তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে৷ এছাড়া ১৪০টি খালি কৌটাও পাওয়া গেছে৷ ওই গাড়ির চালক মরণ শীলকেও আটক করা হয়৷ সে বিএসএফ থেকে চাকুরিচ্যুত জওয়ান৷ আশঙ্কা করা হচ্ছে তার মদতেই ওই মহিলা ব্রাউন সুগার বহন করে নিয়ে যাচ্ছিল৷


মহিলার বাড়ি মেলাঘর থানা এলাকার কামরাঙ্গাতলি৷ মরণ শীলের বাড়ি উদয়পুরের দক্ষিণ মির্জা এলাকায়৷ তাদের দু’জনকেই এনডিপিএস ধারায় গ্রেপ্তার করা হয়েছে৷ এদিকে রাতেই মির্জায় মরণ শীলের বাড়িতে এবং মেলাঘরের কামরাঙাতলিতে রঞ্জিতা ঘোষ বণিকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ৷ তবে সেখান থেকে কিছু পাওয়া যায়নি৷ আমতলি থানার ওসি সুব্রত চক্রবর্তী জানিয়েছেন, আগরতলা কৃষ্ণনগর এলাকা থেকে ওই ব্রাউন সুগাব নিয়ে যাওয়া হচ্ছিল৷ তাদের দু’জনকেই পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরও কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করবে পুলিশ৷ এই চক্রে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আমতলি থানার ওসি৷


রাজ্য সরকার ও আরক্ষা প্রশাসনের কঠোর মনোভাবের পরও রাজ্যে যেভাবে নেশা পাচার চক্র সক্রিয় রয়েছে তা খুবই উদ্বেগজনক৷ নেশামুক্ত রাজ্য গড়তে হলে প্রশাসনকে আরও কঠোর মনোভাব গ্রহণ করতে হবে৷
এদিকে, জেনি দেববর্মা,দিবান্ত দেববর্মা নামে দুই যুবক গ্রেপ্তার টাকারজলা থানার পুলিশের হাতে৷ আজ রাত ১০ টায় ওসি অজয় দেববর্মা গ্রেফতার করে টাকারজলা থেকে৷

৩৫ টি ব্রাউন সুগার কৌটা, ১১ টি ইয়াবা ছিল তাদের সঙ্গে৷ গত বুধবার ড্রাগস কারবারি সুধীর দেববর্মা, ধনঞ্জয় দেববর্মাকে গ্রেফতার করেছিল টাকারজলা থানার পুলিশ৷ ওরা বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছে৷ তাদের জিজ্ঞাসাবাদ চলছে৷ তাদের জিজ্ঞাসাবাদে একে একে বেরিয়ে আসছে অন্য নেশা কারবারিদের নাম৷ এর ভিত্তিতে আজ অভিযান৷ এবং গ্রেফতার জেনি, দিবান্ত৷ জালে উঠবে সবাই৷ জানান ওসি অজয় দেববর্মা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top