News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবীতে পথ অবরোধ আমরপুরে
Image

পানীয় জলের দাবীতে পথ অবরোধ আমরপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ পানীয় জলের দাবিতে অমরপুর – তেলিয়ামুড়া মূল সড়ক অবরোধ করল গ্রামের প্রমিলা বাহিনি৷ ঘটনা অমরপুর মহকুমা বামপুর এলাকায়৷ ঘটনার বিবরনে যানা যায় দীর্ঘ দিন যাবত বামপুর চন্দ্রমোহন পারা এলাকাবাসীরা পানীয় জলের সংকটে ভুগছে৷ এলাকাবাসী জানান দীর্ঘ দিন ধরে পাম্পের অপারেটারের খামখেয়ালি পনার জেরে তারা এই জলের সংকটে ভুগছে৷ প্রায় সময়ই পাম্প চালু করলে ৫ থেকে ১০ মিনিটের বেশি জল সরবরাহ করেনা৷ যার কারনে পর্যাপ্ত জল এলাকাবাসী পায় না৷


জানা যায় গত ৫দিন যাবৎ পাম্প মেশিন বিকল থাকার কারনে এলাকায় জল আসেনি৷ এলাকাবাসীর দাবী ৫দিন পর পাম্প মেশিন রবিবার সারাই করে বামপুর এলাকার বিভিন্ন পাড়াতে জল দেওয়া হলেও চন্দ্রমোহন পাড়াতে জল দেওয়া হয়নি৷ সানিয় পনায়েতের জনপ্রতিনিধি এই ব্যাপারে জানলেও কাজের কাজ কিছুই করছে না৷ ফলে ক্ষুব্দ হয়ে রবিবার গ্রামের মহিলারা কলসী এবং বালতি নিয়ে বামপুর বাজার সংলগ্ণ এলাকায় তেলিয়ামুড়া অমরপুর জাতীয় সড়ক অবরোধে বসে যায়৷


এই অবরোধের ফলে রাস্তার দুধারে অনেক গাড়ী আটকে পরে যায়৷ সবচেয়ে অবাক করার বিষয় হলো প্রায় এক ঘন্টা অবরোধ চলতে থাকলেও কোনো আধিকারিক বা পুলিশ প্রশাষনের আধিকারিককে দেখা যায় নি৷ প্রায় এক ঘন্টা পরে অবরোধ স্থলে ছুটে যায় বীরগঞ্জ থানার পুলিশ৷ পরে বীরগঞ্জ থানার পুলিশ এদিনের মধ্যে জল দেওয়ার প্রতুশ্রুতী দিলে অবরোধ মুক্ত হয় সড়ক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top