News Flash

  • Home
  • Uncategorized
  • মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, চাপে পড়ে দাবি দিগ্বিজয়ের
Image

মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, চাপে পড়ে দাবি দিগ্বিজয়ের

ভোপাল, ১ সেপ্টেম্বর (হি.স.) বিজেপি এবং  বজরং দল নিয়ে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে সংবাদমাধ্যম। রবিবার এমনই দাবি করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। 


এদিন দিগ্বিজয় সিং জানিয়েছেন, আইএসআই থেকে টাকা নিয়ে পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার জন্য বজরং দল এবং বিজেপির আইটি সেলের কর্মীদের গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ। এর প্রেক্ষিতে তাঁর এই মন্তব্য বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি সংবাদমাধ্যমকে কটাক্ষ করে দিগ্বিজয় সিং জানিয়েছেন, বিজেপি প্রভাবিত কয়েকটি বৈদ্যুতিক সংবাদমাধ্যমের চ্যানেল এই বক্তব্যের অপব্যাখ্যা করেছে। কিছু সংবাদমাধ্যম মন্তব্যের অপব্যাখ্যা করে প্রচার চালিয়েছে।

অন্যদিকে রাজনৈতিক মহলের মতে চাপে পড়েই এখন সংবাদমাধ্যমের উপর দায় চাপাচ্ছে  দিগ্বিজয় সিং। উল্লেখ করা যেতে পারে  রবিবার মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর (দিগ্বিজয় সিং) মন্তব্যের কোনও মূল্য নেই। সংবাদের শিরোনামে থাকার জন্য তিনি এমন মন্তব্য করে চলেছেন। দিগ্বিজয় সিংকে গুরুত্ব সহকারে দেশ আর নিচ্ছে না। সে এবং তাঁর দল পাকিস্তানের ভাষায় কথা বলে চলেছে। পাকিস্তানকে সুবিধা পাইয়ে দিতে এমন ধরণের মন্তব্য করা হয়েছে। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top