News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে কেউ কর্মহীন হবে না দাবি সীতারমণের
Image

ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে কেউ কর্মহীন হবে না দাবি সীতারমণের

চেন্নাই, ১ সেপ্টেম্বর (হি.স.) : ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে কোনও ব্যাঙ্ককর্মী কর্মীহীন হয়ে পড়বে না। রবিবার আশ্বস্ত করে এমন জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মালা সীতারমণ।

 
এদিন কাস্টমস, জিএসটি এবং আয়কর বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ব্যাঙ্ক সংযুক্তিকরণে ফলে একজন ব্যাঙ্ককর্মীও ক্ষমতাচ্যূত হবে না। বিভিন্ন ব্যাঙ্ক ইউনিয়নের তরফে দাবি করা হয়েছিল যে ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণের ফলে কর্মহীন হয়ে পড়বে বহু ব্যাঙ্ককর্মী। এদিন এমন ধারণাকে খারিজ  করে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

তিনি আরও বলেন গত শুক্রবার যখন ব্যাঙ্কের সংযুক্তিকরণের ঘোষণা করা হয়েছিল তখন স্পষ্ট বলা হয়েছিল যে কেউ কর্মহীন হয়ে পড়বে না। উল্লেখ করা যেতে পারে গত শুক্রবার ১০টি গুরুত্বপূর্ণ সরকার অধিগৃহীত ব্যাংকের সংযুক্তিকরণের ফলে ৪টি ব্যাংকে পর্যবসিত হওয়ার ঘোষণা করেন অর্থমন্ত্রী। একই দিনে কেন্দ্রীয় পরিসংখ্যান দফতর জানায়, দেশের  জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে মাত্র ৫%, যা গত ছয় বছরের মধ্যে ধীরতম। 


কেন্দ্রীয় সিদ্ধান্তের পরে নিখিল ভারত ব্যাংক কর্মী সংগঠনের তরফ থেকে প্রচার করা হয়, এর জেরে বহু ব্যাংক বন্ধ এবং বহু কর্মী চাকরি থেকে ছাঁটাই হবেন। আরএসএস-এর শাখীা সংগঠন ভারতীয় মজদুর সংঘের তরফেও কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনা করে বলা হয়, শুধুমাত্র কর্পোরেট সংস্থার মুনাফার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে গত শুক্রবার অর্থমন্ত্রী জানিয়েছিলেন আর্থিক বৃদ্ধির জন্যই এই সিদ্ধান্ত। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top