News Flash

  • Home
  • Uncategorized
  • গুরুতর অসুস্থ লালুপ্রসাদ যাদব
Image

গুরুতর অসুস্থ লালুপ্রসাদ যাদব

রাঁচি, ১ সেপ্টেম্বর (হি.স.) : গুরুতর অসুস্থ পশুখাদ্য মামলায় সাজাপ্রাপ্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। তাঁর কিডনির ৬৩ শতাংশ বিকল হয়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা । তিনি ঝাড়খন্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ চিকিৎসাধীন।

বহু দিন ধরেই ডায়াবিটিস, প্রেসার ও কিডনির অসুখে ভুগছেন লালু। হাসপাতাল সূত্রে খবর,  শনিবার অবস্থার অবনতি হয়। দ্রুত চিকিত্সা চালু করে চিকিত্সকরা তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। চিকিৎসকদের মতে, তাঁর দুটি কিডনিই ঠিকমতো কাজ করছে না। এছাড়া ডিএফআরও নিম্নগামী। এছাড়াও অন্যকিছু সমস্যা দেখা দিয়েছে। মোটের উপর তাঁর অবস্থা যে মোটেই স্থিতিশীল নয়, সে-কথা জানিয়েছেন চিকিৎসক।

চিকিৎসক পি কে ঝা বলেন,’লালুপ্রসাদের কিডনির ৬৩ শতাংশ বিকল হয়ে গিয়েছে। বাকি ৩৭ শতাংশ কাজ করছে। গত এক সপ্তাহ ধরেই তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হয়েছে।’

লালুর শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়া মাত্রই আরজেডি শিবিরে আশঙ্কা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। বাবার শারীরিক অবস্থার খবর নিতে শনিবার হাসপাতালে যান লালুপুত্র তেজস্বী যাদব। সোশ্যাল মিডিয়ায় তিনিই ছবি শেয়ার করেছেন।

পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ১৪ বছরের সাজা হয় লালুপ্রসাদের। ২০১৭ সাল থেকে দুর্নীতির দায়ে এখনও অবধি কারাদণ্ড ভোগ করছেন অবিভক্ত বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে গত এক বছর ধরেই রিমস-এ চিকিৎসা চলছে তাঁর।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top