News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণের সিদ্ধান্তে আগরতলায় বিক্ষোভ ব্যাঙ্ক কর্মীদের
Image

রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণের সিদ্ধান্তে আগরতলায় বিক্ষোভ ব্যাঙ্ক কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণের কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে আজ আগরতলায় সকালে ও সন্ধ্যায় বিক্ষোভ প্রদর্শন করেছে ব্যাঙ্ক কর্মী সংগঠন৷ আনাদায়ী ঋণ আদায়ে নজর দেওয়ার বদলে রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলিকে সংযুত্তিতে বেশি গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ তাতে, আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হবে দেশ৷ শনিবার এইভাবেই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সুর চড়ালেন ব্যাঙ্ক কর্মী সংগঠনের নেতা সুমিত চৌধুরী৷

শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশের ১০টি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণের সিদ্ধান্তের ঘোষণা দেন৷ এরই প্রতিবাদে আজ সকালে আগরতলায় ব্যাঙ্ক কর্মীরা কালো ব্যাচ পরিধান করে বিক্ষোভ প্রদর্শন করেন৷ বিকেলে তাঁরা প্রতিবাদ কর্মসূচী পালন করেছেন৷

সংগঠনের নেতা সুমিত চৌধুরীর কথায়, দেশের উন্নতিতে রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলির যথেষ্ট অবদান রয়েছে৷ ২০০৭-০৮ সালে সারা বিশ্বে আর্থিক মন্দা দেখা দিলেও ভারতে তার প্রভাব পড়েনি৷ তার পেছনেও রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলির ভূমিকা ছিল৷ তাঁর অভিযোগ, কোন আলোচনা ছাড়াই ১০টি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তাতে স্পষ্ট, বাস্তবের সাথে সংগতি না রেখেই এই ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তাঁর দাবি, এই সিদ্ধান্তের দেশ ভয়ঙ্কর পরিণামের মুখোমুখি হবে৷

তাঁর মতে, দেশের পরিস্থিতির সাথে সাযুজ্য রেখে সংযুক্তিকরণের বদলে আরো শাখা খোলা প্রয়োজন৷ কারণ, দেশের ৬০ শতাংশ মানুষের কাছে এখনো ব্যাঙ্কিং পরিষেবা পৌছানো যায়নি৷ তাঁর কথায়, সংযুক্তিকরণে সম্পত্তি যেমন আসে, তেমনি দায়ভারও বেড়ে যায়৷ এ-ক্ষেত্রে, অনাদায়ী ঋণ আদায়ে কেন্দ্রীয় সরকার নজর দেওয়ার বদলে রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণে গুরুত্ব দিচ্ছে৷ তাঁর দাবি, এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা হউক৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top