News Flash

  • Home
  • Uncategorized
  • শ্বাস নিতে পারছেন না মানুষ, অভিযোগে মাসব্যাপী আন্দোলনে সিট্যু’র
Image

শ্বাস নিতে পারছেন না মানুষ, অভিযোগে মাসব্যাপী আন্দোলনে সিট্যু’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ মাসব্যাপী বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা দিল সিআইটিইউ৷ আগামীকাল আগরতলায় প্যারাডাইস চৌমুহনীতে সাম্রাজ্যবাদ বিরোধী মঞ্চ দিয়ে শুরু হচ্ছে তাদের কর্মসূচী৷ শনিবার সাংবাদিক সম্মেলনে সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে এই ঘোষণা দিয়েছেন৷ তাঁর কথায়, চারিদিক থেকে আক্রমণ শুরু হয়েছে৷ তাতে মানুষ শ্বাস নিতে পারছেন না৷ তাই, লড়াই আন্দোলনের ময়দানে ঝাপিয়ে পড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর নিশানায় কেন্দ্রীয় সরকারের পাশাপাশি ত্রিপুরা সরকারও ছিল৷

এদিন শ্রী দে বলেন, আগামীকালের আন্দোলন কর্মসূচীর পর ৫ সেপ্ঢেম্বর ত্রিপুরা ক্ষেত মজদূর ইউনিয়ন এবং ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদকে সাথে নিয়ে সিআইটিইউ বিক্ষোভ কর্মসূচী পালন করবে৷ পাশাপাশি, সেপ্ঢেম্বরের দ্বিতীয় সপ্তাহে রাজ্যের বিভিন্ন প্রান্তে গণবস্থান পালন করা হবে৷

তাঁর অভিযোগ, ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোটের ১৭ মাসের শাসনকালে নানাভাবে মানুষের উপর আঘাত হানা হয়েছে৷ একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে ত্রিপুরা সরকার৷ শুধু তাই নয়, সরকারী কর্মচারী এবং সাধারণ মানুষ তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, তোপ দাগেন তিনি৷

শ্রী দে কটাক্ষ করে বলেন, সরকারী কর্মচারীদের পায়ে বেড়ি পড়াতেই এসমা চালু করছে ত্রিপুরা সরকার৷ এই সিদ্ধান্ত গণতন্ত্রের কন্ঠরোধের সামিল বলে তিনি উষ্মা প্রকাশ করেন৷ তিনি ত্রিপুরা সরকারের কাছে এই বিল প্রত্যাহারের আবেদন জানিয়েছেন৷

এদিকে, ক্রমাগত করারোপের ফলে মানুষের কাঁধে বোঝা বাড়ছে, এ-বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন মানিক দে৷ সম্পত্তি, সড়ক, জল ইত্যাদি কর বৃদ্ধিরা ফলে সাধারণ মানুষ ভিষণ অর্থনৈতিক চাপের মুখে পড়বেন৷ তাই, সমাজের সকল অংশের মানুষের সাথে আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তিতে কর বৃদ্ধির পথে হাটুক ত্রিপুরা সরকার, আবেদন জানিয়েছেন তিনি৷

এদিকে, ব্যাঙ্ক সংযুক্তিকরণের সিদ্ধান্ত সিআইটিইউ রাজ্য সভাপতি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন৷ বলেন, এই সিদ্ধান্তে বহু মানুষ ক্ষতিগ্রস্থ হবেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top