News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্র-ছাত্রীদের শিক্ষনস্তর উন্নতীকরণ, প্রথম এডুকেশন ফাউন্ডেশনের সাথে মৌ স্বাক্ষর
Image

ছাত্র-ছাত্রীদের শিক্ষনস্তর উন্নতীকরণ, প্রথম এডুকেশন ফাউন্ডেশনের সাথে মৌ স্বাক্ষর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ রাজ্যের ছাত্র-ছাত্রীদের শিক্ষনস্তরকে উন্নীতকরণের লক্ষ্যে শিক্ষা দপ্তর মুম্বাইস্থিত প্রথম এডুকেশন ফাউণ্ডেশনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে৷ এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ সচিবালয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এক সাংবাদিক বৈঠকে মিলিত হন৷

শিক্ষামন্ত্রী শ্রীনাথ বলেন, বর্তমান সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নীতকরণের বিষয়টির উপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে৷ তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের শিক্ষনস্তর কোন পর্যায়ে রয়েছে তা দেখার জন্য বিদ্যালয় শিক্ষা দপ্তর একটি সার্ভে করেছে৷ তাতে দেখা গেছে বিদ্যালয়ে মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অপেক্ষাকৃত দুর্বল ছাত্র-ছাত্রীও রয়েছে৷ সেক্ষেত্রে তাদেরকে মেধাবীদের সমপর্যায়ে নিয়ে আসার জন্য নতুন দিশা প্রকল্পটি নেওয়া হয়েছে৷ এক্ষেত্রে সাধনা ও প্রেরণা দুটি গ্রুপে ছাত্র-ছাত্রীদের ভাগ করে ছাত্র-ছাত্রীদের শিক্ষনস্তর উন্নীতকরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে৷

তিনি বলেন, এক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদেরও প্রশিক্ষণ দিয়ে ছাত্র-ছাত্রীদের শিক্ষনস্তর উন্নত করার প্রয়াস নেওয়া হয়েছে৷ শিক্ষকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে প্রথম এডুকেশন ফাউণ্ডেশন৷ তারা ইতিমধ্যে ২৮০ জন কী রিসোর্সপার্সন প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে৷ এছাড়া ১৭৮৪২ জন শিক্ষক-শিক্ষিকাকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যের ৪৩৪৯টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আরও প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রথম এডুকেশন ফাউণ্ডেশনের সাথে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে৷ এই চুক্তিটি প্রাথমিকভাবে দুই বছরের জন্য স্বাক্ষরিত হয়েছে৷ শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণের জন্য যদিও প্রথম এডুকেশন ফাউণ্ডেশনকে কোনও সাম্মানিক দিতে হবে না৷ শুধু সংস্থার কর্মীদের রাজ্যে থাকা খাওয়া এবং যাতায়াত খরচ বহন করতে হবে৷ এজন্য প্রতি বছর ১৫ লক্ষ ৩২ হাজার টাকা করে ব্যয় হবে৷

চুক্তিপত্রে এস সি ই আর টি-র অধিকর্তা উত্তম কুমার চাকমা এবং প্রথম এডুকেশন ফাউণ্ডেশনের পক্ষে শৈলেন্দ্র শর্মা স্বাক্ষর করেন৷ শিক্ষামন্ত্রী জানান, এই সংস্থাটি উত্তরপ্রদেশ, বিহার ও অন্যান্য রাজ্যের শিক্ষা দপ্তরের সাথে যৌথভাবে কাজ করছে৷ সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নীতকরণের লক্ষ্যে যে প্রয়াস নিয়েছে তা বাস্তবায়নে এই চুক্তি সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ এদিন এছাড়াও শিক্ষা দপ্তরের সচিব সৌম্য গুপ্তা, বুনিয়াদি শিক্ষা দপ্তরে অধিকর্তা তনুশ্রী দেববর্মা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top