News Flash

  • Home
  • Uncategorized
  • ধীরে স্বাভাবিক হচ্ছে জম্মু ও কাশ্মীর, আরও ১১ থানায় শিথিল বিধিনিষেধ
Image

ধীরে স্বাভাবিক হচ্ছে জম্মু ও কাশ্মীর, আরও ১১ থানায় শিথিল বিধিনিষেধ

শ্রীনগর, ১ সেপ্টেম্বর (হি.স.) : ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জম্মু ও কাশ্মীর | জম্মু ও কাশ্মীরের আরও এগারো থানা এলাকায় বিধিনিষেধ শিথিল করা হয়েছে। কুপওয়ারায় চালু হল ইনকামিংয়ের সুবিধা। পাওয়া যাবে পোস্টপেইড কানেকশনেই।  


জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের ২৬ দিন পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উপত্যকা। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের আরও ১১ থানা এলাকায় শিথিল করা হল বিধিনিষেধ। এর ফলে উপত্যকার ১০৫ থানার মধ্যে সাধারণ মানুষের গতিবিধিতে নিয়ন্ত্রণ উঠে গেল ৮২ থানায়। ফলে  ৮২টি থানা এলাকায় সাধারণ মানুষের গতিবিধির উপর নিয়ন্ত্রণ উঠে গেল। 


পাশাপাশি কুপওয়ারায় চালু হল ইনকামিংয়ের সুবিধা। পাওয়া যাবে পোস্টপেইড কানেকশনেই। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল কাশ্মীরে কাজ শুরু করেছে মোট ৪৭ টেলিফোন এক্সচেঞ্জ। শনিবার চালু করা হল আরও ২৯টি ল্যান্ডলাইন। গতকাল উপত্যকায় ছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।


একই সঙ্গে উপত্যকার ৩১৬টি ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলে নির্বাচন করানোর প্রস্তুতি এখন তুঙ্গে। সেপ্টেম্বরের শেষেই এই ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলগুলিতে ভোট হওয়ার কথা। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পঞ্চায়েতের কাজকর্ম চালু করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top