News Flash

  • Home
  • Uncategorized
  • শুরু ভারত-সুইজ তথ্য বিনিময়, কালো টাকার বিরুদ্ধে পদক্ষেপ!
Image

শুরু ভারত-সুইজ তথ্য বিনিময়, কালো টাকার বিরুদ্ধে পদক্ষেপ!

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.) : আজ ১ সেপ্টেম্বর থেকে শুরু হল ভারত সুইজারল্যান্ড স্বয়ংক্রিয় তথ্য বিনিময় ব্যবস্থা | এর ফলে সুইস ব্যাঙ্কে থাকা ভারতীয়দের অ্যাকাউন্টের সমস্ত তথ্য পাবে ভারত সরকার। যার সাহায্যে কেন্দ্র সরকার কালো টাকার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বলেই মনে করা হচ্ছে |

আগস্টে আন্তর্জাতিক অর্থনীতির রাজ্য সচিবালয়ে কর বিভাগের উপ প্রধান নিকোলাস মারিও লুসারের নেতৃত্বে একটি সুইস প্রতিনিধি দল রাজ্যস্ব সচিব এবি পাণ্ডে, সিবিডিটি চেয়ারম্যান পিসি মোদী এবং সিবিডিটি সদস্য অখিলেশ রঞ্জনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এই বৈঠকেই সুইস ব্যাঙ্কের তথ্য আদানপ্রদান নিয়ে আলোচনা হয়। এর ফলে ২০১৮ সালে সুইজারল্যান্ডের ব্যাঙ্কে থাকা ভারতীয়দের অ্যাকাউন্টের সমস্ত তথ্য পাবে ভারত। এই তালিকায় থাকবে ২০১৮ সালে বন্ধ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও।

দুই দেশের মধ্যে স্বয়ংক্রিয় তথ্য বিনিময় ব্যবস্থা শুরু হওয়ার ফলেই এই সুবিধা পাবে ‘সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস’ বা সিবিডিটি| সুইস ব্যাঙ্কের গোপনীয়তার এই নীতি খর্ব হওয়ার জন্য কালো টাকার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া সুবিধে হবে বলে মনে করছে ভারত সরকার।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top