News Flash

  • Home
  • Uncategorized
  • অ্যাম্বুলেন্সে মাদক পাচার
Image

অ্যাম্বুলেন্সে মাদক পাচার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ ত্রিপুরায় মাদক পাচারে এবার ব্যবহার করা হচ্ছে জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্স৷ প্রশাসন যতই কঠোর হচ্ছে ততই অভিনব কায়দায় নেশা সামগ্রী পাচারে সক্রিয় হয়ে উঠছে ড্রাগস মাফিয়ারা৷ লরির আসনের নীচে, টাপ বক্স, তেল পরিবাহী ট্যাংকার, সুপার বাসের নানা গোপন স্থান, মহিলাদের মাধ্যমে নেশা সামগ্রী পাচারের পর এবার নতুন কৌশল হাতে নিয়েছে ড্রাগস পাচারকারীরা৷

শনিবার এমনই এক ঘটনার সাক্ষী হয়েছে অসমের সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার কদমতলা৷ আজ গাঁজা বোঝাই টিআর ০৫ ২৯৯১ নম্বরের একটি অ্যাম্বুলেন্স পুলিশি অভিযানে ধরা পড়েছে উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন কুর্তি এলাকায়৷ গাঁজা বোঝাই অ্যাম্বুলেন্সটি ধরা পড়লেও রহস্যজনকভাবে ফেরার হয়ে গেছে তার চালক৷ জানা গেছে, অ্যাম্বুলেন্সের ভিতর থেকে প্রায় দশ লক্ষাধিক টাকার দুই কুইন্টাল গাঁজা উদ্ধার হয়েছে৷

কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, বিশেষ সূত্রের খবরের ভিত্তিতে শনিবার দুপুরে বিএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে তাঁরা দলবল নিয়ে অসম-ত্রিপুরা সীমান্ত কুর্তি এলাকায় ওত পেঁতে বসেছিলেন৷ অ্যাম্বুলেন্সের মালিক ধর্মনগরের জনৈক দিলীপ পাল৷ তিনি জানান, গাড়ির মালিকের বিরুদ্ধে এনডিপিএস আইনে স্বতঃর্সুত এক মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top