News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক, আর্থিক পরিবর্তনের ডাক দিলেন উপ-রাষ্ট্রপতি
Image

আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক, আর্থিক পরিবর্তনের ডাক দিলেন উপ-রাষ্ট্রপতি

হায়দরাবাদ, ৩১ আগস্ট (হি.স.) : আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক, আর্থিক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে পরিবর্তনের ডাক দিলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। 

শনিবার বিদেশ মন্ত্রকের আয়োজিত এক আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তির বিভাজন, ব্যবসায়িক জটিলতা, সন্ত্রাসবাদ এবং সমুদ্র পথে যাবতীয় প্রতিকূলতা রোধে আন্তর্জাতিক স্তরে বহুমাত্রিক শাসনব্যবস্থার পক্ষে ভারত। আন্তর্জাতিক স্তরে ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশগুলির জন্য বহুমাত্রিকতা একান্ত ভাবে জরুরি। 

একবিংশ শতাব্দী যে এশিয়ার জন্য তা মনে করিয়ে দিয়ে বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, একবিংশ শতাব্দী এশিয়ার হতে চলেছে। এই মহাদেশের শান্তি, সুরক্ষা এবং উন্নয়নের জন্য ভারত উল্লেখজনক ভূমিকা পালন করবে। বাণিজ্যিক তথা সার্বিক উন্নয়নের জন্য ডিজিট্যাল প্রযুক্তির উপর জোর দেন উপ-রাষ্ট্রপতি। 

ভারত যে যুদ্ধবাজ দেশ নয় তা মনে করিয়ে দিয়ে উপ-রাষ্ট্রপতি জানিয়েছেন, ভারত শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। ভারত কোনও ভাবেই যুদ্ধবাজ দেশ নয়। পাশাপাশি নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে ভারত যে কোনও ভাবে রেয়াত করবে না তা মনে করিয়ে দিয়ে বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন কেউ যদি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তবে তার যোগ্য জবাব দেওয়া হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top