News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী-বিধায়কদের বেতন দ্বিগুণ হচ্ছে
Image

মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী-বিধায়কদের বেতন দ্বিগুণ হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ দ্বিগুণ বাড়তে চলেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী-সহ উপ-মুখ্যমন্ত্রী, অন্য মন্ত্রী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিরোধী দলনেতা, মুখ্যসচেতক এবং বিধায়কদের বেতন-ভাতা৷ আজ বিধানসভায় পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ এ-সংক্রান্ত সংশোধনী বিল পেশ করেছেন৷


নয়া সংশোধনী বিল অনুযায়ী, মুখ্যমন্ত্রীর ৫৩,৬৩০ টাকা, উপ-মুখ্যমন্ত্রীর ৫২,৬৩০ টাকা, অন্য মন্ত্রীদের ৫১,৭৮০ টাকা, বিরোধী দলনেতার ৫১,৭৮০ টাকা, অধ্যক্ষের ৫১,৭৮০ টাকা, উপাধ্যক্ষের ৫০,৫১০ টাকা মুখ্য সচেতকের ৫১,৭৮০ টাকা এবং বিধায়কদের ৪৮,৪২০ টাকা বেতন হবে৷
এছাড়াও অন্যান্য ভাতাও বাড়ছে তাঁদের৷ এদিকে, বেতন বাড়ার পাশাপাশি বাড়তে চলেছে পেনশনও৷ বিলের সংশোধনী মোতাবেক নতুন পেনশন হবে ৩৪,৫০০ টাকা৷ অতীতে তা ছিল ১৭,২৫০ টাকা৷ সাথে অন্যান্যও ভাতাও বাড়ছে৷


পূর্বতন সরকারের আমলে অন্তিমবার ২০১৬ সালে মন্ত্রী-বিধায়কদের বেতন-ভাতা বেড়েছিল৷ ওই বেতন বেড়ে হয়েছিল মুখ্যমন্ত্রীর ২৬,৩১৫ টাকা, মন্ত্রীদের ২৫,৮৯০ টাকা, অধ্যক্ষের ২৫,৯৯০ টাকা, উপাধ্যক্ষের ২৫,২৫৫ টাকা, সরকারি মুখ্য সচেতকের এবং বিরোধী দলনেতার ২৫,৮৯০ টাকা এবং বিধায়কদের ২৪,২০০ টাকা৷ সাথে অন্যান্য ভাতাও বেড়েছিল৷ কিন্তু এবার একলাফে দ্বিগুণ বেড়ে যাচ্ছে তাঁদের বেতন-ভাতা৷


বেতন ভাতা বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের যুক্তি মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিরোধী দলনেতা, সরকারী মুখ্য সচেতক, বিধায়কগন এবং বিধানসভার প্রাক্তন সদস্যদের বেতন ভাতা উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির তুলনায় অনেক কম৷ অথচ মূল্য তালিকা ক্রমাগত বেড়ে চলেছে৷ তার সাথে সাজুয্য রেখে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ কারণ, জনপ্রতিনিধিরা রাজ্যবাসীর সেবায় নিজেদের নিয়োজীত করেন৷ তাই, ত্রিপুরা বিধানসভা মন্ত্রী বিধায়কদের ও বিধানসভার প্রাক্তন সদস্যদের বেতন ভাতা পেনশন বৃদ্ধির সুপারিশ করছে৷ তাতে, বছরে, ৫ কোটি ৮৪ লক্ষ টাকা খরচ হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top