News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও এসমা নিয়ে বিধানসভায় প্রতিবাদ বিরেধীদের, ওয়াকআউট
Image

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও এসমা নিয়ে বিধানসভায় প্রতিবাদ বিরেধীদের, ওয়াকআউট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ ত্রিপুরার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ বিধানসভায় মুলতবি প্রস্তাব আনেন বিরোধীরা৷ কিন্তু, অধ্যক্ষ তা খারিজ করে দেওয়ায় প্রতিবাদে তাঁরা ওয়াকআউট করেন৷ বিরোধীদের দাবি, ত্রিপুরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে৷ ট্রেজারি বেঞ্চের সদস্য সুদীপ রায়বর্মণ বলেন, আগামী সোমবার সূচি অনুযায়ী গৃহ দফতর প্রশ্ণেত্তর পর্বে বিভিন্ন প্রশ্ণের জবাব দেবে৷ ওইদিন এ-বিষয়ে আলোচনা করার প্রস্তাব দেন তিনি৷ কিন্তু, বিরোধীরা তাতে রাজি হননি৷


ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন শূন্যকালে বিরোধী উপ-নেতা বাদল চৌধুরী রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুলতবি প্রস্তাব আনেন এবং আলোচনার দাবি জানান৷ কিন্তু, অধ্যক্ষ রেবতিমোহন দাস বিরোধীদের আনা মুলতবি প্রস্তাব খারিজ করে দেন৷ এতে বিরোধী বিধায়ক ভানুলাল সাহা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইতিপূর্বেও এ-বিষয়ে মুলতবি প্রস্তাব আনা হয়েছিল৷ কিন্তু তখনও অধ্যক্ষ অনুমতি দেননি৷ এর পরই সব বিরোধী সদস্য মুলতবি প্রস্তাবের ওপর আলোচনার দাবিতে হইহট্টগোল শুরু করেন৷


এরই পরিপ্রেক্ষিতে ট্রেজারি বেঞ্চের সদস্য বলেন, আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আলোচনা হতেই পারে৷ তবে, আগামী সোমবার সূচি অনুযায়ী গৃহ দফতর বিভিন্ন প্রশ্ণের জবাব দেবে৷ তখন এ-বিষয়ে আলোচনা করা যেতে পারে, প্রস্তাব দেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, পূর্বতন সরকারের জমানায় আইন-শৃঙ্খলার হিসাবের সঙ্গে গত ১৫ মাসে রাজ্যের পরিস্থিতির তুলনা করে দেখা নেওয়া উচিত৷
কিন্তু বিরোধীরা তাতে দমে যাওয়ার ছিলেন না৷ বিরোধী দলনেতা মানিক সরকার তখন অভিযোগ করেন, বিধানসভায় বলপূর্বক বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে৷ তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না৷ তাই, প্রতিবাদে তাঁরা ওয়াকআউট করবেন জানিয়ে সভা ছেড়ে বেরিয়ে যান৷


এদিকে, আজ ত্রিপুরা বিধানসভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এসমা (এসেন্সিয়াল সার্ভিসেস মেইনটেনেন্স অ্যাক্ট) বিল পেশ করেছেন৷ বিরোধীরা এই বিলের তীব্র আপত্তি জানান৷ বিরোধী দলনেতা মানিক সরকার বিলের বিরোধিতা করে বলেন, সরকারি কর্মচারীরাও রাজ্যের সাধারণ নাগরিক৷ তাই, তাঁদের আওয়াজ সরকারকে শুনতেই হবে৷ বিলটি ওই অধিকারের পরিপন্থী৷ তাই তিনি এসমা বিল প্রত্যাহারের আবেদন জানান৷ কিন্তু, রাজ্য সরকার তাতে রাজি হয়নি৷ ফলে, বিরোধীরা বিলের বিরোধিতায় ওয়াকআউট করেন৷


শুক্রবার ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয়ার্ধে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এসমা (এসেন্সিয়াল সার্ভিসেস মেইনটেনেন্স অ্যাক্ট) বিল পেশ করেন৷ তাতে, বিরোধী দলনেতা আপত্তি জানিয়ে বলেন, সকলের মতো প্রকাশের অধিকার রয়েছে৷ সে-ক্ষেত্রে সরকারি কর্মচারীরাও ত্রিপুরার নাগরিক৷ ফলে, তাঁদেরও সমানভাবে ওই অধিকার রয়েছে৷ তাঁর দাবি, তাঁদেরও দাবি-আপত্তি রাজ্য সরকারকে শুনতেই হবে৷ কিন্তু এই বিল সরকারি কর্মাচরীদের মুখ বন্ধ করে দেওয়ার জন্যই আনা হয়েছে বলে তিনি মনে করেন৷


বিরোধী দলনেতার কথায়, ঘাড়ে খড়গ ঝুলিয়ে কাজ হাসিল করা যায় না৷ তাই, এই বিল আনা আদৌ প্রয়োজন কিনা তা আবারও ভালো করে ভেবে দেখা প্রয়োজন বলে তিনি মনে করেন৷ এজন্যই তিনি এই বিল প্রত্যাহার করার আবেদন জানান৷ রাজ্য সরকার এই বিল প্রত্যাহার করতে না চাইলে বিরোধিরা প্রতিবাদে ওয়াকআউট করেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top